বলিউড সুপারস্টার রণবীর সিং। বলিউডে তিনি তার অভিনয়ের প্রসংশায় যেমন পঞ্চমুখ ঠিক তেমনিই হাশিখুশি ও রসিক মানুষ হিসেবে বলিউড পাড়ায়ও তার অনেক সুনাম রয়েছে। খুব সিরিয়াস কোন চরিত্রের জন্য হোক কিংবা হোক কোন কমেডিয়ান চরিত্র, সবকিছুতেই মিশে যেতে পারেন তিনি।
তবে বলিউডের এই খিলজি বলিউড টাউনের অন্যতম এন্টারটেইনার হিসেবেও বেশ জনপ্রিয়। সে হোক কোন বলিউড পার্টি কিংবা কোন অ্যাওয়ার্ড শো, সব জায়গাতেই নেচে-গেয়ে মাতিয়ে রাখেন সকলকে। কিন্তু এবার তিনি আধ্যাত্মিক গুরু সদগুরু জাগ্গি ভাসুদেবকে নাচিয়ে ছাড়লেন।
গত শনিবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন রণবীর। যেখানে তার সঙ্গে আরও নাচতে দেখা গেছে জাগ্গি ভাসুদেবকে। আর তারপরই রীতিমতো ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।
বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সদগুরু এবং রণবীর সিং। সেখানেই রণবীরের সঙ্গে সমান তালে মঞ্চে নাচ করেন সদগুরুও। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে রণবীর লিখেছে, ‘হ্যাপি ড্যান্সিং।’
এর আগে একটি হিন্দি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বাবা রামদেবেকে সঙ্গে নিয়ে নাচ করেছিলেন রণবীর। সেসময় তাঁর হিট সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র মালহারি গানের সঙ্গে নাচ করেছিলেন বাবা রামদেব। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।









