চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থের মৃত্যুতে কাঁদলেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 19, এপ্রিল 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
লিটন শোক প্রকাশ করছেন, সতীর্থের মৃত্যুতে দুঃখ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারের সঙ্গে তিন বছরের লড়াই শেষে থেমে গেল মোশাররফ রুবেলের জীবনের পথচলা। ৪০ বছর বয়সে বিদায় নিলেন পৃথিবী থেকে। ঘরোয়া ক্রিকেটের অত্যান্ত পরিচিত মুখ, দেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা রুবেলের মৃত্যুর খবরটি খেলা নিয়ে সংবাদ সম্মেলন করার মাঝেই পান লিটন দাস।

সতীর্থকে হারানোর সেই খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে চোখে পানি চলে আসে লিটনের। তিনি বলেন, ‘খুবই কষ্টের একটি খবর। বড় ভাইয়ের সঙ্গে আমি অনেক দিন খেলেছি। স্মরণীয় হয়ে থাকবে সবসময় যে জায়গায় খেলেছি। উনি যেখানেই থাক, ভালো থাক।’

এটুকু বলার পর মাথা নিচু করে অনেকক্ষণ চুপ করে থাকেন লিটন। পরে সাংবাদিকরা অন্য প্রসঙ্গে প্রশ্ন করা শুরু করেন টাইগার ওপেনারকে।

মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল পাঁচটার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাকে।

মোশাররফ রুবেলের বন্ধু মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, জাহানারা আলমসহ জাতীয় দলের সাবেক-বর্তমান অসংখ্য ক্রিকেটার ফেসবুকে শোক জানিয়েছেন।

২০১৯ সালে মোশাররফ রুবেলের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুরে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। ২৪টি কেমোথেরাপির পর মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

কিছুদিন আগে নতুন করে টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। গত মাসে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে প্রায় এক মাস পর ১৫ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল।

Tags: তামিমমাশরাফীমোশাররফ রুবেললিটনলিড স্পোর্টস
Previous Post

সৌদি আরবে বাহারী বাংলাদেশী ইফতার বাজার

Next Post

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১

Next Post
শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশি অভিযান, গুলি চালানো. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১

বাংলাদেশ হকি দল এশিয়া কাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের জন্য হকি দল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT