চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঠিক সিদ্ধান্ত

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:57 অপরাহ্ন 09, মার্চ 2020
in মুজিব শতবর্ষ, সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে রোববার বিকালে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) যখন নিশ্চিত করে বাংলাদেশেও এই ভাইরাস এসে গেছে। প্রথমবারের মতো যার শিকার হয়েছে তিনজন। বলতে গেলে তারপর থেকেই মানুষের মধ্যে প্রশ্ন ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের অনুষ্ঠানের কি হবে?

কয়েকঘণ্টার মধ্যেই দেশের মানুষ সেই প্রশ্নের উত্তরও পেয়ে যায়। রাতেই জরুরি সংবাদ সম্মেলন করে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসের কথা জানায় জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে সবচেয়ে বড় আয়োজন মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের কথা জানানো হয়। অন্য আয়োজনগুলোও ক্ষুদ্র পরিসরে উদযাপিত হবে বলে সিদ্ধান্ত আসে।

মূলত করোনা ভাইরাসের কারণে জনস্বার্থের কথা বিবেচনা করে বড় জনসমাগম হবে, এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারই চেয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে উদযাপন করতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, জনগণ যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়ে, সেদিকে খেয়াল রেখেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। কেননা জনগণের কল্যাণই তার কাছে সবচেয়ে বড়। আমরাও তাই মনে করি, একজন সরকার প্রধানের কাছে সবকিছুর ঊর্ধ্বে তার জনগণের স্বার্থ। তিনি সেই জনস্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন। এ জন্য নিঃসন্দেহে তিনি প্রশংসার দাবিদার।

যদিও আমরা দেখেছি, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওই ঘোষণার আগে মুহূর্ত পর্যন্ত কিছু মানুষ নানাভাবে এর সমালোচনা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করে। এমনকি তাদের অনেকেই বলার চেষ্টা করেছে, ‘দেশে কেউ কেউ করোনা ভাইরাসে আগেই আক্রান্ত হয়েছে; কিন্তু মুজিববর্ষের অনুষ্ঠানের জন্য তা গোপন রাখা হয়েছে।’

কিন্তু তাদের সেই অপপ্রচার ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন, করোনা ভাইরাস নিয়ে সরকারের লুকোচুরি নেই। আমরা মনে করি, ক্ষুদ্র পরিসরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের যে সিদ্ধান্ত হয়েছে তা সঠিক এবং সময়োপযোগী।

Tags: করোনা ভাইরাসমুজিববর্ষমুজিববর্ষ উদযাপনশেখ মুজিবুর রহমান
Previous Post

করোনা: মন্ত্রণালয়ের ‘দায়িত্বহীনতায়’ বিস্মিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী

Next Post

বিয়ের পর প্রথম ম্যাচ, চিন্তায় ছিলেন সৌম্য

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য ও সাকিব একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর প্রথম ম্যাচ, চিন্তায় ছিলেন সৌম্য

রোমের কংক্রিটের কোষাগার, যেখানে পর্যটকরা কম দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে, পুরো ইতালি অবরুদ্ধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT