চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সঠিক লড়াইয়ে’ স্যামির পাশে গেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 10, জুন 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার মাঠে হাঁটছেন, একে অপরের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে ক্ষোভের আগুণ ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও। আগুনটা ধরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় সতীর্থদের থেকে বর্ণবাদী আচরণের শিকার হতেন, স্যামির এমন মন্তব্যের পর চলছে নানা আলোচনা-সমালোচনা। সেই লড়াইয়ে সাবেক অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ক্রিস গেইল।

২০১৪ সালে হায়দরাবাদের হয়ে খেলার সময় সতীর্থরা তাকে ‘কালু’ নামে সম্বোধন করতেন, এমন অভিযোগ করে সাবেক সতীর্থদের প্রতি বর্ণবাদী আচরণের তীর ছুঁড়েছেন স্যামি। আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন উইন্ডিজকে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

টুইটারে স্যামিকে তার উদ্যোগের প্রশংসা করে গেইল লিখেছেন, ‘সঠিক কারণে লড়াই করতে কখনোই দেরি করবে না, কিংবা এতবছর ধরে যা দেখে এসেছো। আমি আগেই বলেছি খেলাতে এটা হচ্ছেই।’

স্যামির আগে ক্রিকেটে বর্ণবাদের বিরুদ্ধে ঝড়ে কিন্তু টোকা দিয়েছেন গেইলই। শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও বর্ণবৈষম্য আছে বলে বোমা ফাটিয়েছেন। পুলিশের অমানবিকতায় আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রতি ইনস্টাগ্রামে সমর্থন জানিয়ে তিনি লিখেছেন অনেক কথাই।

‘অন্যদের জীবনের মতো কালো মানুষদের জীবনও গুরুত্বপূর্ণ। কালো মানুষদের জীবনও মূল্যবান। বর্ণবাদীরা ভাগো। কালো মানুষদের বোকা ভাবা বন্ধ করো। এমনকি অনেক কৃষ্ণাঙ্গ মানুষই নিজের জাতিদের ক্ষতি করছে। আমি বিশ্বজুড়ে ঘুরে বেড়াই আর আমাকে অনেক বৈষম্যমূলক কথা শুনতে হয়। কারণ আমি কালো। বিশ্বাস করুন, এমনটাই হচ্ছে।’

‘কেবল ফুটবলেই নয়, ক্রিকেটেও বর্ণবৈষম্য আছে। এমনকি কৃষ্ণাঙ্গ এক দলে থেকেও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। আমি কালো এবং শক্তিশালী। কালো এবং গর্বিত।’ গেইল প্রতিবাদ জানিয়েছেন এভাবে।

গত ২৫মে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করতে গিয়ে হাঁটু দিয়ে মাটিয়ে ঠেসে ধরেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। প্রায় দশমিনিট ধরে ফ্লয়েডের ঘাড় মাটিতে চেপে রাখেন তিনি। একপর্যায়ে ফ্লয়েড শ্বাস নিতে না পারার কথা জানালেও পাত্তা দেননি। ওই অবস্থাতেই মারা যান ফ্লয়েড। পরে ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা।

Tags: আইপিএলওয়েস্ট ইন্ডিজগেইলফ্লয়েডবর্ণবাদভারতস্যামি
Previous Post

ভার্চুয়াল আলোচনায় মত প্রকাশ করছেন বিচারপতিরা

Next Post

করোনাভাইরাস: শনাক্তের ৯৫তম দিনে হাজার ছাড়ালো মৃত্যুর সংখ্যা

Next Post
বাংলাদেশের একজন নারী স্বাস্থ্য কর্মকর্তা করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের ৯৫তম দিনে হাজার ছাড়ালো মৃত্যুর সংখ্যা

বাংলাদেশ নারী ক্রিকেট দল জয়ের উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ইতিহাস গড়ার দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT