চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্জয়ের জন্য এবার অন্যরকম অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 10, অক্টোবর 2020
in বিনোদন
A A
বিমানবন্দরে দুই ব্যক্তি, একজন নারী ও একজন পুরুষ, নিরাপত্তা চেকের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্না ভাই খ্যাত বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্তের জন্য এর আগেও অপেক্ষা করেছেন ভক্তরা। কারাগারের চার দেয়াল থেকে মুক্তি পেয়ে বড় পর্দায় কবে ফিরবেন, সেই অপেক্ষায় দিন গুণতে হয়েছে ভক্তদের। সুদিন ধরাও দিয়েছিল। কিন্তু আবারও যেন ভক্তদের পরীক্ষায় ফেলে দিলেন সঞ্জয় দত্ত!

এমন একটা দিনের অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা, যেদিন খবর আসবে ‘ক্যানসারকে জয় করে সুস্থ হয়ে গেছেন প্রিয় অভিনেতা’।

সম্প্রতি সঞ্জয় দত্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি দেখে চমকে উঠেছেন ভক্তরা। ছবিটি কোনো এক হাসপাতালে তোলা।

সঞ্জয় দত্তের পরনে ছিল আকাশী রঙের টি-শার্ট ও নেভি ব্লু রঙের প্যান্ট। চমকে উঠার কারণ, আগের চেয়ে বলিউডের এই তারকা শিল্পীর শরীর অনেকটাই ভেঙে গেছে! পেশিবহুল শরীরটা আর নেই। চুল ছোট করে কাটা। চোখ-মুখে অসুস্থতার ছাপ। ঠোঁটে হাসিও নেই। পাশে দাঁড়িয়ে আছেন একজন চিকিৎসক।

ধারণা করা হচ্ছে কেমোথেরাপির কারণে সঞ্জয় দত্তের স্বাস্থ্য ভেঙে পড়েছে। অনেক ভক্তই ছবিটি শেয়ার করে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আগস্টে ফুসফুসে চতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়ে সঞ্জয় দত্তের। প্রথম কেমোথেরাপি নিয়ে স্ত্রী মান‌্যতার সঙ্গে দুবাইতে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সঞ্জয়। দুবাইতে কয়েকদিন থেকে চিকিৎসার জন্য মুম্বাই ফিরে এসেছেন তিনি।

Tags: ক্যানসারবলিউডমুন্না ভাইলিড বিনোদনসঞ্জয় দত্ত
Previous Post

ঘোলা পানিতে মাছ শিকার করা গোষ্ঠী সম্পর্কে সতর্ক থাকুন: ওবায়দুল কাদের

Next Post

ভাসানচরে যেতে আগ্রহী সাধারণ রোহিঙ্গারা

Next Post
ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের স্থান, ছোট ঘর ও সবুজ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানচরে যেতে আগ্রহী সাধারণ রোহিঙ্গারা

তিন অধিনায়ক ট্রফি হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন অধিনায়কের চোখই শিরোপায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT