চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সঞ্জু’ রণবীরের মা মণীষা, প্রেমিকা সোনম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 27, এপ্রিল 2018
in বিনোদন
A A

একটা মানুষ, অসংখ্য জীবন-ট্যাগলাইনটি এখন চলচ্চিত্রপ্রেমীদের প্রায় ঠোঁটস্থ বলা চলে। বলিউডের সঞ্জুবাবা ওরফে সঞ্জয় দত্তের সত্যিকারের জীবন নিয়ে নির্মিত রাজকুমার হিরানীর চলচ্চিত্র ‘সঞ্জু’ এর ট্যাগ লাইন এটি।

যেখানে সঞ্জয় দত্তর চরিত্রে রণবীর কাপুরের অভিনয়ের কথাও এখন পুরনো তথ্য। সেই সঞ্জু’র টিজারে রণবীরের ফাটিয়ে দেওয়ার কথাও নতুন নয়। তবে কৌতুহলটা এখন অন্যদিকে!

বাস্তবের ৫৭ বছর বয়সী সঞ্জয় দত্তের জীবনে যে দুজন নারীর সম্পৃক্তি সবচেয়ে বেশি মেলে তারা হলেন তার মা নার্গিস এবং প্রেমিকা থেকে পরে বিচ্ছন্ন হয়ে যাওয়া ‘ধাক ধাক’ কন্যা মাধুরী দীক্ষিত। সেই দুটি চরিত্রে অভিনয় করেছেন কে? এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া নিশ্চয় বাতুলতা নয়।

সঞ্জয় দত্তের জীবনে মা নার্গিসের ভূমিকা অপরিসীম। সেই মায়ের মৃত্যুতে এলোমেলো হয়ে পড়েন ‘রকি’ তারকা। জড়িয়ে পড়েন মাদক এবং অন্যান্য অপরাধে। মা নার্গিসের ভূমিকায় অভিনয় করেছেন ‘দিল সে’ অভিনেত্রী নেপাল সুন্দরী মণীষা কৈরালা।

চরিত্রের জন্য মণীষা যথার্থ কাস্ট বলে মনে করেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। কারণ নার্গিসের মত ক্যান্সারে ভুগেছেন মণীষা কৈরালা। তবে ১৯৮১ সালে ক্যান্সারে ‘মাদার ইন্ডিয়া’ নার্গিসের মৃত্যু হলেও ক্যান্সার জয় করেছেন মণীষা কৈরালা।

মজার তথ্য এই যে, সঞ্জয় দত্তের চলচ্চিত্রের চরিত্রের মা হলেও বাস্তব সঞ্জয় দত্তের নায়িকা হয়ে কাজ করেছিলেন মণীষা বেশ কয়েকটি সিনেমায়। তার মধ্যে আলোচিত ছিল ‘কার্তুজ’, ‘খাউফ’, ‘ইয়ালগার’ প্রভৃতি।

অন্যদিকে নব্বেইয়ের দশকে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতের প্রেম ছিল বহুল চর্চিত। ঘরে স্ত্রী ও সন্তান থাকা স্বত্বেও গভীর প্রেমে জড়িয়েছিলেন ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত। তবে মুম্বাই বিস্ফোরণে ‘সাজন’ নায়কের নাম চলে আসায় প্রেম থেকে সরে যান মাধুরী। যে ধাক্কা এখনও পোড়ায় সঞ্জয়কে। সেই ‘দিল তো পাগল হ্যায়’ মাধুরী দীক্ষিতের চরিত্রে রণবীরের অভিনয় করেছেন অনিল কাপুর তনয়া সোনম কাপুর।

আর সঞ্জয় দত্তের সিনেমায় তারা বাবা বা বর্তমান স্ত্রীর চরিত্রে কারা অভিনয় করেছেন এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে সে প্রশ্নের উত্তর পরবর্তী কোন প্রতিবেদনে পাওয়া যাবে।

এবারেরটা কেবল মা এবং প্রাক্তন প্রেমিকা নিয়ে থাক। আর পুরোটা জানতে ২৯ জুন মুক্তির জন্য অপেক্ষা।

Tags: মাধুরীরণবীরসঞ্জয়
Previous Post

নাবিলার বিয়ে সম্পন্ন

Next Post

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহবান

Next Post

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহবান

‘অবুঝ হৃদয়’ আর ‘বদনাম’ শো এক জুটি। একজন আছেন আরেকজন নেই

মনে পড়ে জাফর ইকবাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT