চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্র বিক্রিতে রেকর্ড, সীমা বেঁধে দিতে চায় বাংলাদেশ ব্যাংক

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
7:43 অপরাহ্ন 28, জুলাই 2017
in অর্থনীতি
A A
সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্র বিক্রিতে অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে। বিদায়ী ২০১৬-১৭ অর্থবছর শেষে ৫২ হাজার ৩২৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ হাজার ৩২৭ কোটি টাকা বেশি। ব্যাংকে আমানতের সুদ হার ৫ শতাংশের নিচে নেমে আসায় সঞ্চয়পত্র বিনিয়োগের দিকে ঝুঁকছে মানুষ। এর ফলে সরকারের ব্যয় বাড়বে এমন আশঙ্কা থেকে সঞ্চয়পত্র বিক্রিতে সীমা বেঁধে দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত (২০১৬-১৭) অর্থবছরের মে শেষে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ এসেছিল ৪৬ হাজার ৬৬৯ কোটি টাকা। যেখানে তার আগের অর্থবছরের পুরো সময়ে নিট বিনিয়োগ ছিল ৩৩ হাজার ৬৮৯ কোটি টাকা।২০১৬-১৭ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে ১৯ হাজার ৬১০ কোটি টাকা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৪৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, অচিরেই সঞ্চয়সুদ হার বিদ্যমান বাজার সুদহারের সঙ্গে সামঞ্জস্য করা হতে পারে।

দেশের ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে ২৫টির আমানতের সুদহার বর্তমানে ৫ শতাংশের নিচে। আমানতের সুদহার কমে যাওয়ায় উদ্বেগজনক হারে সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমানতের সুদহার কমে যাওয়ায় মানুষ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন। ফলে সরকারের ঋণ গ্রহণের অতীতের সব রেকর্ডকে অতিক্রম করেছে। তবে এটি সরকারের ব্যয় বাড়াবে। কারণ জনগণকে অতিরিক্ত সুদ দিয়ে সঞ্চয়পত্র কিনতে হচ্ছে।

খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বিনিয়োগকারীরা ব্যাংকে আমানত না রেখে সঞ্চয়পত্র কিনছে। আবার ব্যাংকগুলোর ঋণ প্রবাহ বাড়ছে। এর ফলে ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিতে পারে।

বিনিয়োগসঞ্চয়পত্র বিক্রির লাগাম টানা হতে পারে এমন ঈঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরও।গত ২৬ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর বলেছিলেন, জাতীয় সঞ্চয় স্কীমের সঞ্চয়পত্রগুলোর বাজার সুদহারের সঙ্গে সংগতিহীন উচ্চ মুনাফা হার সরকারের জন্য অতিরিক্ত ব্যয়ভার সৃষ্টি করবে। তাই সঞ্চয়পত্রের সুদ হার একটি বিধিবদ্ধ ও যৌক্তিক হারের মধ্যে আনার প্রচেষ্টা চলছে।

সঞ্চয়পত্র মধ্যম আয়ের লোকদের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া যেতে পারে। অথবা আউটলেটগুলোতে ক্রেতার জাতীয় পরিচয়পত্রের সংযুক্তি থাকতে পারে। যাতে ১ জনে অধিক কিনছেন কি না তা সনাক্ত করা সম্ভব হয়।

বর্তমানে চার ধরণের সঞ্চয়পত্র রয়েছে। এসব সঞ্চয়পত্রে সর্বনিম্ন সাড়ে ৯ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ সুদ দেওয়া হয়। অন্যদিকে ব্যাংকে আমানতে মেয়াদ ভেদে ৪ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

 

Tags: বাংলাদেশ ব্যাংকসঞ্চয়পত্রসঞ্চয়পত্র বিক্রি
Previous Post

জমজমাট লড়াইয়ে সাইফকে হারাল আবাহনী

Next Post

গাড়িতে কার সঙ্গে শ্রুতি হাসান?

Next Post
গাড়িতে আলিঙ্গনরত অবস্থায় মাইকেল করসেল ও শ্রুতি হাসান

গাড়িতে কার সঙ্গে শ্রুতি হাসান?

নওয়াজ শরীফের পদত্যাগ: আদালত ও তদন্ত দলকে ইমরান খানের অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT