চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সজীব ওয়াজেদ জয় সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 27, জুলাই 2015
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৪তম জন্মদিন উপলক্ষ্যে ‘সজীব ওয়াজেদ জয়: সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে।

বইটির প্রকাশক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, সম্পাদক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের সম্পাদনায় ও জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে বইটির সম্পাদনামণ্ডলীতে ছিলেন সাদিকুর রহমান পরাগ এবং শাহরিয়ার খান বর্ণ।

২৭ জুলাই ২০১৫, গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, নাঈম রাজ্জাক এমপি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ফোকাস বাংলা নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ও জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবীর জয় ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সাদিকুর রহমান চৌধুরী পরাগ, শাহরিয়ার খান বর্ণ, সাংবাদিক শাহেদ চৌধুরী, সাংবাদিক রাহুল রাহা ।

চার রঙে ছাপা ২০০ পৃষ্ঠার সচিত্র গ্রন্থটিতে সজীব ওয়াজেদ জয়ের শিক্ষা ও কর্ম, অভিজ্ঞতা, পারিবারিক প্রেক্ষাপট সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। বইটিতে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান, তথ্য প্রযুক্তি খাতে দেশের অগ্রগতি ,আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান কেমন, ভবিষ্যতের সম্ভাবনা ও সমস্যাও তুলে ধরা হয়েছে।

সজীব ওয়াজেদ জয়ের বিভিন্ন বক্তৃতাও যেসব বক্তব্যও আছে বইতে। জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সেসব বক্তব্যের নির্বাচিত কিছু অংশ এবং তথ্যপ্রযুক্তি খাতের অর্জন নিয়ে একগুচ্ছ আলোকচিত্র সংযোজিত করা হয়েছে বইটিতে।

Tags: জয়ের ৪৪তম জন্মদিনসজীব ওয়াজেদ জয়
Previous Post

‘সজীব ওয়াজেদ জয় সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচিত

Next Post

আব্দুল কালামের বিখ্যাত কিছু উক্তি

Next Post

আব্দুল কালামের বিখ্যাত কিছু উক্তি

‘তিনি ছিলেন পথপ্রদর্শক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT