চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সজল-আখিঁর ‌‌‌‌‌‌‌‘ভালোবাসি একটু বেশি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 26, জুলাই 2018
in বিনোদন
A A

নিপা ও সুনীল দুজন দুজনকে ভালোবাসে। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। একই বিভাগে। ভালোবাসার শুরুটা অবশ্য তাদের তিন বছর ধরে। কিন্তু এই তিন বছরে দুজনের মধ্যে মিল থাকলেও প্রায়শই ঝগড়া লেগেই থাকে। আর এর কারণ হলো সুনীল নিপাকে সন্দেহ করে। কিন্তু নিপার এটা পছন্দ নয়। সুনিল প্রতিনিয়ত নিপাকে মানসিক ভাবে টর্চার করতে থাকে। সুনিল এর দৃষ্টি তে এ সব কিছুই তার নিপার প্রতি ভালোবাসা। নিপা সুনিলকে বোঝাতে চায় তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আর ভালবাসায় বিশ্বাস থাকাটাই জরুরী।

কিন্তু সুনিল একরোখা। আর এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া চলেই তাদের মাঝে। একই বিভাগের আরেকটি ছেলে আদনান। একদিকে নিপা তার ভালোবাসার মানুষটির প্রতি যন্ত্রণা আর তার প্রতি অবিশ্বাসের কারণেই ফ্রাস্ট্রেট হয়ে সুনীলের কথা সব খুলে বলে আদনানকে। আদনান নিপাকে বোঝায় সুনিল এর সন্দেহ তার ভালবাসার পাগ্লামির বহিঃপ্রকাশ। সুনিল এর পাগলামি আর সন্দেহপ্রবনতায় নিপা-সুনিল এর মধ্যে দূরত্ব তৈরি হয়। সুনীলের পাগলামি দেখে আদনান ঠিক করে নিপার সঙ্গে মিশবে না। কিন্তু নিপা আরও ক্ষিপ্ত হয়ে সুনিলকে এভয়েড করতে থাকে। শেষমেষ সুনীল তার বন্ধুদের নিয়ে আদনানকে মারে।

আর এই খবর পৌছে যায় নিপার কাছে। হাসপাতালে যায় নিপা। হাসপাতালে আদনান নিপাকে বুঝিয়ে বলে এসব কিছু না। কোন সমস্যা হবে না। তুমি সুনীলকে সময় দাও। সে তোমাকে অনেক ভালোবাসে। এসব কথা শুনে নিপা কাঁদতে কাঁদতে চলে যায় হাসপাতাল থেকে। এদিকে সুনীলও অনুতপ্ত আর অপরাধ বোধ-এ ভুগে। সে তার ভুল বুঝতে পারে। বুঝতে পারে নিপা-সুনিলের ভাবনার জগতটা একেবারে বিপরীতমুখী। এদিকে সিদ্ধান্তহীনতায় ভুগে নিপা।

মনের এমন টানাপোড়েনের গল্পে নির্মিত নাটক ‘ভালোবাসি একটু বেশি’। রচনা কুদরত উল্লাহ ও পরিচালনা রাহাত কবির। এতে সুনিল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল, নিপা চরিত্রে অভিনয় করেছেন শারমিন আখিঁ এবং আদনান চরিত্রে অভিনয় করেছেন আতিক হাসান। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি দেখানো হবে।

Tags: আঁখিনাটকসজল
Previous Post

লন্ডনে নতুন প্রেস মিনিস্টার আশেকুন নবী

Next Post

বাংলাদেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক: প্রধানমন্ত্রী

Next Post

বাংলাদেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক: প্রধানমন্ত্রী

মঞ্চে আসছে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT