চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনার সঙ্গী বিষণ্ণতায় ভুগছে?

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
10:54 পূর্বাহ্ন 20, জুলাই 2017
in লাইফস্টাইল
A A
বিষণ্ণতার লক্ষণ

কয়েকদিন ধরেই আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছেন আপনার সঙ্গী। এতদিনের দাম্পত্য জীবনে এমনটা আগে হয়নি। একটু খেয়াল করে দেখুন তো, আপনার ভালোবাসার মানুষটি বিষণ্ণতায় ভুগছেন না তো?

মন খারাপ থাকা আর বিষণ্ণতার মধ্যে অনেক পার্থক্য। বিষণ্ণতা খুবই ভয়ংকর। এমনকি বিষণ্ণ ব্যক্তি খুন কিংবা আত্মহত্যার মতো ঘটনাও ঘটিয়ে ফেলতে পারেন। কিছু লক্ষণ মিলে গেলেই বুঝতে পারবেন সঙ্গী বিষণ্ণতায় ভুগছেন। জেনে নিন লক্ষণগুলো সম্পর্কে।

হাসতে ভুলে যাওয়া
আপনার সঙ্গী হাসতে একদম ভুলে যায়নি তো? বিষণ্ণতা এতটাই কুড়ে খায় যে হাসিখুশি একজন মানুষও হাসতে ভুলে যায়।

চট করে রেগে যাওয়া
বিষণ্ণতায় ভুগলে রাগের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। চট করে রেগে যাওয়ার প্রবণতা বেড়ে যায় বিষণ্ণতায়। খেয়াল করে দেখুন আপনার সঙ্গী সবার সঙ্গে কারণে-অকারণে রেগে যাচ্ছেন কিনা।

বেপরোয়া আচরণ
বিষণ্ণ ব্যক্তির মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যায়। বেপরোয়া গাড়ি চালানো, এলোপাথাড়ি রাস্তা পারাপার, অহেতুক নিজেকে আহত করার মতো আচরণ দেখা দিতে পারে বিষণ্ণতায় আক্রান্তদের।

নেশা
নিষিদ্ধ কোনো কিছুতে আনন্দ খুঁজে নিতে চান বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তি। তাই ধূমপান, মদ কিংবা অন্য কোনো নেশা বস্তুর প্রতি অতিরিক্ত ঝোঁক লক্ষ্য করা যায়।

রাতে ঘুম না আসা
বিষণ্ণতায় যারা ভোগেন তাদের তিন চতুর্থাংশ ব্যক্তি রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না। সময়মত ঘুমাতে গেলেও চোখের পাতায় ঘুম থাকে না তাদের। খেয়াল করুন আপনার সঙ্গী রাতে ঠিক মতো ঘুমাতে পারছেন কিনা।

সবাইকে এড়িয়ে চলা
আগে বেড়াতে যাওয়া কিংবা দাওয়াতে যাওয়ার ব্যাপারে আপনার সঙ্গীই বেশি উৎসাহী থাকতো। কিন্তু এখন আর তার কোনো আগ্রহ নেই। জোর করেও তাকে কোথাও নেয়া যায়না। এমনকি বাড়িতে মেহমান আসলেও সামনে আসতে চান না আপনার সঙ্গী। বন্ধুদের আড্ডাও এড়িয়ে চলেন। এগুলো সবই বিষণ্ণতার লক্ষণ। ফেমিনা।

Tags: দাম্পত্যবিষণ্ণতামন খারাপসঙ্গীস্বাস্থ্য
Previous Post

স্পা করতে গিয়ে আংটি হারালেন এমা!

Next Post

শিক্ষা খাতের উপবৃত্তি প্রকল্পে বেসরকারি সহায়তা চায় মন্ত্রণালয়

Next Post

শিক্ষা খাতের উপবৃত্তি প্রকল্পে বেসরকারি সহায়তা চায় মন্ত্রণালয়

কঙ্গনা রনৌত

কঙ্গনা মারাত্মক আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT