চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকল সাম্প্রদায়িক শক্তি এখন ধানের শীষে: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 16, নভেম্বর 2018
in রাজনীতি
A A
ওবায়দুল কাদের-নির্বাচন-মনোনয়ন

ফাইল ছবি

সকল সাম্প্রদায়িক শক্তি এখন ধানের শীষে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: মুক্তিযুদ্ধের বুলি আওড়ানো ছদ্মবেশীরা এখন নির্বাচনে জেতার জন্য সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট বেঁধেছে। ধানের শীষে একত্রিত হয়েছে।

এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেই আমাদের লড়াই।

শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্মিলিত ইসলামিক ঐক্যজোটের সঙ্গে বৈঠক শুরুর আগে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: যারা এতদিন গণতন্ত্রের বেশে ছিল, তারা ছদ্মবেশী। তারা এতদিন মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল। তারা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আঁতাত করছে। তাদের সকলের পরিচয় ‘সাম্প্রদায়িক অপশক্তি’। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেই আমাদের লড়াই।

নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ ব্যবহার করছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন: তারা বেপরোয়া হয়ে গেছে। আসলে জনসমর্থনের যে পারদ তাতে তাদের (বিএনপি) অবস্থান নিচের দিকে। সেই হতাশা থেকে তারা বেপরোয়া হয়ে গেছে। সেজন্য বেপরোয়া বক্তব্য দিচ্ছে।

তফসিল ঘোষণার পর থেকে কয়েকটি মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, এরপর দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে কাদের বলেন: আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাঙচুর করবে, ২০ জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে, এই অপকর্ম সন্ত্রাস, সহিংসতার কাজ কী বিনা শাস্তিতে ঢাকা পড়ে যাবে?

তফসিল ঘোষণার পর এই দুঃসাহস তারা কিভাবে দেখায়? প্রশ্ন রেখে কাদের বলেন: অপরাধ করলে কি অপরাধীর বিরুদ্ধে মামলা হওয়া অপরাধ? এটা ক্রিমিনাল অফেন্স, অ্যাক্ট অব টেরোরিজম। এধরণের অপরাধ বিনা শাস্তিতে যাবে না। পুলিশ কোনও প্রকার হস্তক্ষেপ করছে না, যাতে নির্বাচনটা ভালোভাবে হয়। দেশের মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে এজন্য সরকারি দল হিসেবে আমরা অনেক কিছু সহ্য করে যাচ্ছি। তারা যেন আমাদের সহনশীলতাকে দুর্বলতা না ভাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন: পল্টনে পুলিশের ওপর হামলা করে তারা প্রমাণ করেছে, বিএনপি তাদের পুরনো পথ ‘আগুন সন্ত্রাসের পথ’-এ এগিয়ে যেতে চায়। কারণ তারা জানে বাংলাদেশের জনগণের সমর্থন তাদের পক্ষে নেই। সেই কারণে তারা সহিংসতার পথ, নাশকতার পথ বেছে নিয়েছে। কানাডার আদালত তাদেরকে যেই রায় দিয়েছে এই চরিত্র থেকে তারা বেরিয়ে আসতে পারবেনা।

আগে মনোনয়ন পরে শরিকদের মধ্যে আসন বন্টন
আগামী দু থেকে তিন দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর কয়েকদিন বাদে অর্থাৎ আজ থেকে সপ্তাহ খানেক পর শরিকদের মধ্যে আসন বন্টন করবে ক্ষমতাসীনরা।

এর ব্যাখ্যায় কাদের বলেন: আমরা শুরুতে ৩০০ আসনেই মনোনয়ন ঘোষণা করবো। মনোনয়নপত্র প্রদানের সময়ই প্রত্যাহারপত্র নিয়ে রাখা হবে। শরিকদের জন্য যে আসনগুলো ছেড়ে দেওয়া হবে সেই আসনের নৌকার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার পত্রগুলো গ্রহণ করে নেয়া হবে।

Tags: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরকাদেরধানের শীষলিড নিউজসাম্প্রদায়িক শক্তি
Previous Post

সাকিবকে রাখল হায়দরাবাদ, মোস্তাফিজকে ছেড়েছে মুম্বাই

Next Post

বিয়ের অপ্রকাশিত ছবি নিলামে তুলবেন দীপবীর

Next Post

বিয়ের অপ্রকাশিত ছবি নিলামে তুলবেন দীপবীর

এক সপ্তাহ পর আসছে ‘লিডার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT