চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সকল পেশার প্রতিনিধিদের নিয়ে ভারসাম্যমূলক ইসি গঠন করা উচিৎ’

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
6:50 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জ্যেষ্ঠ সাংবাদিক ও সার্চ কমিটির সদস্যদের মধ্যে বৈঠক চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সকল পেশার প্রতিনিধিদের নিয়ে ভারসাম্যমূলক একটা নির্বাচন কমিশন গঠন করা উচিৎ বলে অভিমত ব্যক্ত করে জ্যেষ্ঠ সাংবাদিকেরা সার্চ কমিটিকে বলেছেন, এক্ষেত্রে বিশেষ পেশার প্রাধান্য যাতে না থাকে।

নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে জ্যেষ্ঠ চার সাংবাদিকের সাথে মঙ্গলবার বিকেলে বৈঠক করে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ,  দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

বৈঠক শেষে বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘আমরা বলেছি, সকল পেশার প্রতিনিধিদের নিয়ে ভারসাম্যমূলক একটা কমিশন করা উচিত। বিশেষ পেশার প্রাধান্য যাতে না থাকে। এছাড়া বলেছি, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করেন তাদের যেন রাখা হয়।’

মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে বলেছি যে, ৩২২ জনের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে তা ঠিক হয়নি। কারন যাদের নাম ওখানে আছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা জানেনও না যে তাদের নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া নামের প্রস্তাবক যারা তাদের নাম যেন প্রকাশ না করা হয় সেটাও বলেছি। এদিকে এছাড়া সার্চ কমিটি বলেছেন তারা আশা করেন যে, ২৪ তারিখের মধ্যেই ১০ টি নাম চূড়ান্ত করে তারা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন।’

বৈঠক শেষে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ‘আমাদের মধ্য থেকে কয়েকজন কয়েকটি নাম আজ জমা দিয়েছিল। আর আমি মনে করি সার্চ কমিটির চুড়ান্ত করা ১০ জনের নাম ওই ব্যক্তিদের মতামতের ভিত্তিতে প্রকাশ করা উচিৎ।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। আর সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামিকাল আবার সার্চ কমিটির বৈঠক হবে।

এর আগে দেশের বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে দুই দিনে তিনটি বৈঠক করেছে সার্চ কমিটি। এসব বৈঠকে অংশ নেয়া অধিকাংশের দাবির প্রেক্ষাপটে ইসি গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে প্রস্তাবিত ৩২২টি নাম সোমবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ ও শিক্ষক, সাবেক বিচারপতি, বিচারক ও আইনজীবী, সাবেক আমলা, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ রয়েছেন। তবে দুইবার সুযোগ দেয়ার পরেও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ইসি গঠনে সার্চ কমিটির কাছে কোন নাম প্রস্তাব করেনি।

গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

Tags: ইসিনির্বাচন কমিশনসার্চ কমিটি
Previous Post

ইউক্রেন প্রবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ

Next Post

শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা মার্টিন

Next Post
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম ও অভিনেত্রী দীপান্বিতা মার্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা মার্টিন

ব্যবসা ও অর্থনীতি বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসা ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচনে নতুন ও টেকসই উৎস হবে বৃষ্টির পানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT