চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে কানাডায় পিঠা উৎসব

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:18 অপরাহ্ন 24, মে 2015
in অন্যান্য, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে নানা আয়োজনের মধ্যে দিয়ে কানাডা ক্যালগ্যারিতে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।

কানাডার ক্যালগ্যারির মালবোরো কমিউনিটি সেন্টারে শনিবার দিনভর চলে পিঠা উৎসব। ৫০ টি স্টলে তুলে ধরা হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠা ।

উৎসবের এই দিনটি ঘিরে বাঙালির মিলন মেলায় পরিণত হয় মালবোরো কমিউনিটি সেন্টার। এছাড়াও বাংলার প্রকৃতির রুপ ফুটিয়ে তোলা হয় চিত্রাংকনে। নানা আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের ব্যবসায়ী আলম খন্দকার বলেন, পিঠা উৎসবে এসে বিভিন্ন অঞ্চলের পিঠা খেয়ে কানাডায় থাকা বাংলাদেশীরা অনেক আনন্দিত। পিঠা খেয়ে আমাদের দেশের কথা মনে পড়ে যাচ্ছে।

সন্ধ্যায় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ রফিক এর সভাপতিত্বে বক্তৃতা করেন ব্যবসায়ী আলম খন্দকার, আইসিডিসির পরিচালক অ্যানথনি জ্যাকব, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শামস, মিজানুর রহমান, মোহাম্মদ ইকবাল কবির ।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ রফিক বলেন, বাঙালির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং কানাডিয়ানদের মাঝে আমাদের ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার প্রয়াসে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শামস একই সুরে বলেন, দেশের বাইরে এসে যখন এই ধরনের অনুষ্ঠান আয়োজন করি আমরা তখন স্বরণ করি আমাদের স্বজনদের এবং ঐতিহ্যকে। পাশাপাশি বিশ্বকে পরিচয় করিয়ে দিই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে।

পিঠা উৎসব শেষে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সঙ্গীত শিল্পীদের পরিবেশনা দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন।

Tags: কানাডাপিঠা উৎসব
Previous Post

বাজেটে জাতীয় নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হচ্ছে না

Next Post

আদালতে হাজিরা দিতে যাবেন খালেদা জিয়া

Next Post

আদালতে হাজিরা দিতে যাবেন খালেদা জিয়া

নজরুলের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT