চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের বিধান সংবিধানেই আছে: শাহদীন মালিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 04, নভেম্বর 2018
in রাজনীতি
A A

সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার বিধান বর্তমান সংবিধানেই স্পষ্ট লেখা আছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।

তিনি বলেন: সংবিধানের একটি বিকল্প হল যে, সংসদ রেখে নির্বাচন করা যায়। বাকি ১০ জায়গায় হলো সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার নিয়ম। সাংবিধানিক কথা হল সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা। তাতো আমাদের সংবিধানেই আছে। সংসদীয় গণতন্ত্র হলো সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা।

রোববার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির পূর্বে মতিঝিলে ব্যারিস্টার মওদুদের চেম্বারে সাংবাদিকদকের তিনি এসব কথা বলেন।

স্টিয়ারিং কমিটি ৭ দফার ব্যাপারে আইনি সহায়তার জন্য ড. শাহদীন মালিক এবং অধ্যাপক ড. আসিফ নজরুলকে আমন্ত্রণ জানানো হয় আজ।

শাহদীন মালিক বলেন: সংবিধান এবং আইনি কাঠামোর ভেতর থেকে অবাধ, নিরপেক্ষ ও অংশীদারিত্বমূলক নির্বাচন করা যেতে পারে। এগুলো নিয়ে আমরা কয়েকজন আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসেছি, আলোচনা করেছি। যাতে আমাদের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যায়, সেই আইনি পথগুলো বের করতে আমরা আলোচনা করেছি।

তিনি বলেন: ঐক্যফ্রন্টের ৭ দফা দাবিগুলোর মধ্যে কোনগুলো সংবিধানের মধ্যে আছে তা নিয়ে আলোচনা করছি। আমরা দেখেছি তার প্রতিটি না হলেও বেশিরভাগই আইনি কাঠামোর মধ্যে থেকে একটি সমাধান বের করা সম্ভব। মূলত সদিচ্ছা থাকলে সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে সমাধান বের করা সম্ভব। এই সমাধান খোঁজার লক্ষ্যেই আজকে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হবে আরো। অনেক বিশেষজ্ঞ বলেছেন যে, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ হবে।

এই আইনজীবী বলেন: সংবিধানে সংসদ ভেঙ্গে দিয়েও নির্বাচন করার ব্যবস্থা আছে। স্পষ্ট করে লেখা আছে। এ বিষয়ে আমি আজকে একটি উদাহরণ দিলাম এবং আরও কী কী দাবির প্রেক্ষিতে সংবিধানের মধ্যে আছে এবং আইন আইনের মধ্যে আছে সে বিষয়টিও যাচাই করা হবে।

তিনি বলেন: এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আমরা এক হয়ে নাগরিক ভোটাধিকার এবং ভোটের ফলাফল নিশ্চিত করার জন্য সম্ভাব্য সমাধানের উপায় বের করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহদীন মালিক বলেন: সংসদ ভেঙে দেওয়ার কথা তো সংবিধানে লেখা আছে। সংসদ ভেঙ্গে দেয়া নিয়ে সংবিধানে আমি হিসাব করে দেখেছি প্রায় ১০ জায়গায় লেখা আছে। এটা তো অস্বাভাবিক কিছু না। আমাদের অতীতের নির্বাচন, প্রায় বেশীরভাগ নির্বাচন সংসদ ভেঙ্গে দিয়ে হয়েছে। দুনিয়ার সব জায়গায় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন হয়। কখন কোন সময় সংসদ ভেঙ্গে দিতে হয় তা সংবিধানের ১০ জায়গায় লেখা আছে।

এই সংবিধান বিশেষজ্ঞ আরো বলেন: আইনজীবী হিসেবে আইনে ৭ দফা নিয়ে কী বিধান আছে সে বিষয়ে তারা আমাদের কাছে জানতে চেয়েছেন। আমাদের কাজ পরামর্শ দেয়া। তারপরে রাজনীতিবিদরা কী করবেন সেটা তাদের ব্যাপার।

স্টিয়ারিং কমিটিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহমুদুর রহমান মান্না, জাফর উল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

Tags: ঐক্যফ্রন্টলিড নিউজ
Previous Post

ইন্টারের বিপক্ষেই ফিরছেন মেসি

Next Post

মঙ্গলবার প্রথম পর্বে গণভবনে ডাক পেয়েছে ইসলামী ঐক্যজোট

Next Post

মঙ্গলবার প্রথম পর্বে গণভবনে ডাক পেয়েছে ইসলামী ঐক্যজোট

বাংলাদেশ মিয়ানমার

মিয়ানমার বাহিনীর গুলিতে রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT