চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে শিশুসন্তানকে নিয়ে ঢুকতে না দেয়ায় ডেনমার্কের নারী এমপি’র ক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 20, মার্চ 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

কোলের শিশু সন্তান নিয়ে সংসদ কক্ষে থাকতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেনমার্কের এমপি মেত্তে আবদিলগার্ড।

তিনি বলেছেন, শিশুর বাবা তার দেখাশোনা করতে না পারায় প্রথমবার পাঁচ মাস বয়সী শিশুকে নিয়ে তিনি সংসদে এসেছেন। কিন্তু স্পিকার সংসদ কক্ষে শিশুকে রাখার অনুমতি দেয়নি বলে বিবিসিকে তিনি জানিয়েছেন।

প্রতিক্রিয়া জানিয়ে সংসদ সদস্য ও কনসারভেটিভ পিপলস পার্টির গ্রুপ লিডার মেত্তে আবদিলগার্ড ফেসবুকে লিখেছেন, তিনি তার এক সহকর্মীকে শিশু নিয়ে যেতে দেখেছেন, তাই তিনি কোন অনুমতি নেননি।

তিনি বলেন, আমি একমত যে আমার সন্তান যদি ‘‘সামান্যতম আওয়াজ’’ করতো তাহলে আমি তাকে নিয়ে আসতাম না, কিন্ত সে ছিল ‘‘খুব শান্ত মেজাজে’’, তাই তাকে নিয়ে এসেছি।

কিন্তু স্পিকার তা পছন্দ করেননি। একজন সহকারী দিয়ে শিশুকে রেখে আসার জন্য মেত্তের কাছে খবর পাঠান। স্পিকার বলেন, শিশু নিয়ে এমপিরা সংসদে থাকতে পারবেন না।

পরে স্পিকারের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, স্পিকার শুধু তার দায়িত্ব পালন করেছেন। তিনি মনে করেছেন, শিশু সংসদ অধিবেশনে ব্যাঘাত ঘটাতে পারে।

অবশ্য ক্ষোভ প্রকাশ করলেও মেত্তে আবদিলগার্ড কাজে যোগদান থেকে বিরত থাকেননি। তিনি বলেন, ‘‘গণতন্ত্রের সেবা দিতেই’’ তিনি কাজে ফিরে এসেছেন।

এ নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, সংসদ কক্ষ যেহেতু বাবা, মা, সন্তানকে প্রতিনিধিত্ব করে, তা সেটা বাবা, মা এবং সন্তানের জন্য উন্মুক্ত করা উচিত।

পিতৃত্বকালীন ছুটি দেয়া দেশগুলোর মধ্যে বিশ্বে ডেনমার্ক অন্যতম। সেখানে নারীরা ১৮ সপ্তাহ মাতৃত্বকালীন  ছুটি পেয়ে থাকেন। আর স্বামী-স্ত্রী দুজনেই চাকরিজীবী হলে ৩২ সপ্তাহ ছুটি পেয়ে থাকেন। তারা সুবিধামতো এই ছুটি নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন।

অবশ্য সংসদে বা রাজনৈতিক কর্মসূচিতে শিশু নিয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জাতিসংঘে তার শিশু সন্তানকে নিয়ে উপস্থিত হন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে শিশু নিয়ে উপস্থিত হওয়া প্রথম নারী তিনি।

গত বছর কানাডার মন্ত্রী কারিনা গোল্ড সংসদে শিশুকে বুকের দুধ পান করান। পরে এই ঘটনা ভাইরাল হয়।

এছাড়া অস্ট্রেলিয়াও সংসদে শিশুকে বুকের দুধ খাওয়ানোর অনুমতির বিষয়টি নিয়ে আলোচনা করছে।

Tags: নারী এমপি
Previous Post

গণিতের নোবেলখ্যাত ‘এবেল’ পুরস্কার পেলেন কারেন উলহেনবেক

Next Post

দুই দিনের সফরে ঢাকায় সোমলতা ও তার দল

Next Post

দুই দিনের সফরে ঢাকায় সোমলতা ও তার দল

ষাটের দশকের ব্র্যাড পিট ও ডিক্যাপ্রিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT