চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 পূর্বাহ্ন 08, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধান সংবলিত একটি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। রোববার বিকেলে অষ্টম অধিবেশনে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৫ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

উত্থাপিত বিলে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

গত ২ নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন।অধ্যাদেশের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয় অধ্যাদেশটিতে থাকবে।

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীসহ বিশিষ্টজনের মৃত্যুতে শোক জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয়েছে। অধিবেশনের প্রথম দিন মহসীন আলীর প্রতি সম্মান দেখিয়ে দিনের নির্ধারিত অন্য কার্যক্রমও স্থগিত রাখা হয়। তার রাজনৈতিক ও সামাজিক জীবন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সিনিয়র মন্ত্রীরা। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মহসীন আলীর নিষ্ঠা এবং দেশপ্রেমের জন্য তিনি দেশবাসীর মনে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন সংসদ সদস্যরা।

এর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মো: ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।


জাতীয় সংসদের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের জন্য আজ পাঁচ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন প্রদান করেন।

সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন- অধ্যাপক আলী আশরাফ, আবু জাহির, তালুকদার মোঃ ইউনুস, ফখরল ইমাম ও সেলিনা বেগম। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর সদস্যগণ নামের অগ্রবর্তীতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

Tags: সংসদ
Previous Post

‘হোয়াইট ওয়াশের আগে সিরিজ চাই’

Next Post

রাকিব-রাজন হত্যার বিচার ত্বরান্বিত করে সোশ্যাল মিডিয়া

Next Post

রাকিব-রাজন হত্যার বিচার ত্বরান্বিত করে সোশ্যাল মিডিয়া

দেশীয় বাজারে কমলো সোনার দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT