চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সহস্রাধিক মনোনয়ন ফরম বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 16, জানুয়ারি 2019
in রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন পেতে দ্বিতীয় দিন শেষে এখন পর্যন্ত ১০৫৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর জমা পড়েছে ৩৩০টি ফরম।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং দলের জন্য যাদের ত্যাগ রয়েছে এমন নারী রাজনৈতিক কর্মীরা যেমন মনোনয়ন ফরম কিনছেন পাশাপাশি পিছিয়ে নেই অভিনয় শিল্পীরাও। মৌসুমী, অরুণা বিশ্বাস, তারিন, শমী কায়সার, রোকেয়া প্রাচীর মতো অভিনেত্রীরা সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন।

তবে তারকাদের চেয়ে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা অগ্রাধীকার পাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেষ পর্যন্ত কারা মনোনয়ন পাবেন তা নির্ধারণে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় ৪৩ আসনে প্রার্থী চূড়ান্ত হবে।

এর আগে মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া শুরু করে আওয়ামী লীগ। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া কার্যক্রম উদ্বোধন করেন ওবায়দুল কাদের। শুরুর দিন ৬২৪টি মনোনয়ন ফরম বিক্রির পর দ্বিতীয় দিন বুধবার বিক্রি হয়েছে ৪৩৩টি মানোনয়ন ফরম।

এ থেকে এখন পর্যন্ত দলীয় তহবিলে জমা পড়েছে তিন কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা।

একাদশ জাতীয় সংসদে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। মোট ৫০ সংরক্ষিত মহিলা সংসদীয় আসন। প্রতি ৬ আসনে ১ জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পেয়ে থাকে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলো। সেই হিসাবে আওয়ামী লীগ ৪৩টি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনিত করার সুযোগ পাচ্ছে।

সেই গাণিতিক হিসাবে জাতীয় পার্টি ৪টি আসন পাচ্ছে। মহাজোটের আর কোন দল ৬টির বেশি আসন না পাওয়ায় কোন দল এককভাবে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ার সুযোগ পাচ্ছে না।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার এ কার্যক্রম ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।

১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের জন্য তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনমনোনয়ন ফরমলিড নিউজসংরক্ষিত মহিলা আসন
Previous Post

হেরেই চলেছে মাশরাফী-গেইলদের রংপুর

Next Post

বাস খাদে পড়ে নোয়াখালীতে নিহত ২

Next Post

বাস খাদে পড়ে নোয়াখালীতে নিহত ২

দশ লাখের বিনিময়ে বলিউডে এসেছিলেন রণবীর?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT