চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংযত না হলে সামনে মহাবিপদ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:22 অপরাহ্ন 26, এপ্রিল 2021
in সম্পাদকীয়
A A
বাজারে ব্যাপক ভিড়, ক্রেতারা কাপড় ও পোশাক দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এখনও প্রতিদিনই প্রায় ১০০ এর আশে পাশে মৃত্যুর হচ্ছে করোনায়। দেখতে দেখতে করোনায় মৃত্যু ১১ হাজার ছাড়িয়েছে। এরইমধ্যে দেশজুড়ে চলা কড়াকড়ি আরও এক সপ্তাহ (৫ মে পর্যন্ত) বাড়ানো হয়েছে। কিন্তু সেইসঙ্গে দোকানপাট খুলে দেয়া হয়েছে।

নানা মিশ্র প্রতিক্রিয়ার পরে এবং দেশের অর্থনীতিকে সঠিক ধারায় রাখতে বলতে গেলে সরকার অনেকটাই চাপের মধ্যে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে ক্রেতা-বিক্রেতা উভয়েই তাদের একান্ত প্রয়োজন মেটাতে পারে। কিন্তু দোকান খোলার প্রথম দিনই যে চিত্র গণমাধ্যমে উঠে এসেছে, তা উদ্বেগজনক। স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও তা বেশিরভাগই উপেক্ষিত হয়েছে। মাস্ক নেই, থাকলেও থুতনির নীচে, গায়ে গা লাগিয়ে ভিড় করে থাকাসহ নানা নেতিবাচক চিত্র দেখা গেছে রাজধানীসহ সারাদেশের মার্কেটগুলোতে।

প্রতিবেশী দেশ ভারতে এই মুর্হূতে করোনার পরিস্থিতি সারাবিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ। নির্বাচন, ধর্মীয় জমায়েত ও অপ্রয়োজনীয় নানা কারণে সেদেশের সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার মৃত্যু ও তিন লাখের বেশি আক্রান্ত হওয়া এক নারকীয় পরিবেশ তৈরি করেছে সেদেশে। যদিও কিছুদিন আগেও ভাল ছিল করোনা পরিস্থিতি। আমাদের দেশেও কী সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে? অবহেলা আর অসচেতনতায় আমাদের সামনেও কি সেরকম বিপদ অপেক্ষা করছে?

করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প একেবারেই নেই। ভ্যাকসিনকে সর্বশেষ ভরসা বলা হলেও ভ্যাকসিন স্বল্পতা ও অপ্রাপ্তি আরেক বিপদকে সামনে টেনে এনেছে। কাজেই অহেতুক ঘোরাঘুরি আর অসতর্ক না হয়ে প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা, নাহলে সামনে ভারতে মতো মহাবিপদ হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য।

Tags: করোনাকরোনাভাইরাসমার্কেট খোলাসম্পাদকীয়
Previous Post

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

Next Post

রোজাদারের জন্য যেসব কাজ হারাম ও মাকরুহ

Next Post
রমজান

রোজাদারের জন্য যেসব কাজ হারাম ও মাকরুহ

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বিশেষ তহবিলের ঋণের সুদহার কমলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT