চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘর্ষে জড়ালো ভারত ও চীনের সেনারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 16, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনের সেনারা। মঙ্গলবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, ওই সংঘর্ষে দুই দেশের সৈন্যরা পরস্পরের প্রতি পাথর ছুঁড়ে মারে, এতে উভয়পক্ষেই কয়েকজন সামান্য আহত হন।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভারতীয় সীমানার প্যাংগোং লেকের কাছে চীনা বাহিনী প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে চীনের দাবি তারা নিজেদের সীমানাতেই ছিল।

সর্বশেষ এই সংঘর্ষ ছাড়াও সাম্প্রতিক দেশদুটি ২ মাস ধরে দোকলাম এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছে। জায়গাটি চীন, ভারত ও ভুটানের সীমান্ত।

ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা পিটিআই-কে জানায়, ভারতের লাদাখ অঞ্চলের কাছে চীনা বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে তারা মানব দেয়াল গড়ে তুলতে বাধ্য হয়েছিল।

তবে তিনি এমন ঘটনাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন জানিয়ে বিবিসিকে বলেন, গণমাধ্যমের প্রতিবেদনকে নিশ্চিত করতে বা অস্বীকার করতে পারবো না। কিন্তু ‘এই ধরণের ঘটনা হয়ে থাকে’ বলেই অভিমত তার।  ‘এমন ঘটনার নজির এটাই প্রথম নয়’ বলেও যোগ করেন তিনি।

এই সংঘর্ষের সময় চীনা বাহিনী তাদের সীমানার ভেতরেই ছিল উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, “ভারতকে চীনের মাটি থেকে দ্রুত এবং নিঃশর্তভাবে তাদের সেনা ও সরঞ্জাম প্রত্যাহার করতে হবে।”

সীমান্ত এলাকায় সম্মত সীমারেখা নির্ধারিত না হওয়াটাই বিরোধের কারণ মানছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত ও চীনের মধ্যে সাধারণভাবে সীমান্ত এলাকায় লাইন অব একচ্যুয়াল কনট্রোল (এলএসি) নির্ধারিত নয়।

“এলএসি নিয়ে ধারণাগত ভিন্নতার কারণেই এমন পরিস্থিতি (সংঘর্ষ) সৃষ্টির কারণ, তা এড়ানো যেতো যদি সীমান্ত লাইন নিয়ে একটি ঐক্যমত থাকতো।”

সাম্প্রতিক সংঘর্ষের জায়গা থেকে আরও পূর্বে দোকলাম মালভূমিতে দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থায় রয়েছে। ভারতে এলাকাটি দোকলাম নামে পরিচিত এবং চীনের কাছে তা দোংলাং।

জুন মাসে এই অচলাবস্থা সৃষ্টির পর থেকে উভয় পক্ষই সীমান্তে আরও সেনা মোতায়েনের মাধ্যমে তাদের শক্তি বৃদ্ধি করেছে। পরস্পরের প্রতি পিছু হটার আহ্বান জানিয়ে আসছে তারা।

১৯৬২ সালে সীমানা নিয়ে ভারত-চীন যুদ্ধে জড়িয়েছিল। এরপরও সীমান্ত নিয়ে বিভিন্ন এলাকায় বিরোধ এখনও অমীমাংসিত রয়ে গেছে, যা নিয়ে সময় সময় উত্তেজনা বৃদ্ধি পায়।

Tags: দোকলামভারত-চীনভারত-চীন-ভুটান
Previous Post

গুগলের দেড় লাখ ডলার বৃত্তি: বাংলাদেশীরাও আবেদন করতে পারবে

Next Post

জাপানিদের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হচ্ছে: আমু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানিদের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হচ্ছে: আমু

আকস্মিক বন্যায় সাময়িক অসুবিধা হচ্ছে: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT