চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে পুলিশ-জনতার সংঘর্ষে উত্তাল বনশ্রী

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
6:39 অপরাহ্ন 04, আগস্ট 2017
in অপরাধ
A A

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসী পুলিশের সঙ্গে সংঘর্ষে পুরো এলাকা উত্তালে পরিণত হয়েছে।এলাকাবাসীর হামলায় মতিঝিল জোনের এডিসি ছাইফুল ইসলামসহ ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছাইফুলকে উদ্ধার করে বনশ্রী এলাকার আল-রাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার সামনে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে বিকেল তিনটার দিকে ওই বাড়ির সামনে জড়ো হয়ে নিহতের আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা গেট ভেঙ্গে বাসার ভেতরে ঢুকে যায়। তারা ওই বাসার বিভিন্ন রুমের আসবাবপত্র ও জিনিসপত্র ভাংচুর করে।

এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে পুলিশ টিয়ারশেল ছুড়তে থাকে।

সংঘর্ষে পুরো বনশ্রী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। এলাকাটির বিভিন্ন অলিগলি ও রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রধান সড়কেও কোনো যানবাহন চলছে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলছিল।

শুক্রবার সকালে ওই বাসায় থেকে গৃহকর্মী লাইলীর লাশ উদ্ধার করে তার স্বজনরা। লাইলীর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কাশিপুর গ্রামে। তিনি তার স্বামী নজরুল ইসলামের সঙ্গে মেরাদিয়া হিন্দুপাড়ায় থাকতেন এবং বিভিন্ন বাসা বাড়িতে গৃহকমীর কাজ করতেন।

লাইলীর স্বজন আফরোজা জানান, লাইলী ওই বাসায় প্রায় এক বছর ধরে কাজ করছিল। কাজের সুবাদে তার কিছু টাকা বকেয়া ছিল। শুক্রবার সকালে সেই পাওনা টাকা চাইতে গেলে বাসার মালিক মইনুদ্দিন তাকে গলাটিপে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। পরে কাউকে কিছু না জানিয়ে বাসার মালিক লাইলীকে হাসপাতালে নেয়ার চেষ্টা করে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে জিজ্ঞাসাবদের জন্য গৃহকর্তা মইনউদ্দিন ও বাড়ির দারোয়ানকে থানায় আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।’

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার সকালে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নিচতলায় গৃহকর্তা মইনউদ্দিনের বাসায় গৃহকর্মী লাইলীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tags: বনশ্রী-গৃহকর্মী হত্যা
Previous Post

কাউকে টার্গেট করে সাংবা‌দিকতা নয়

Next Post

রোহিঙ্গাদের সহযোগিতায় বিশ্বকে এগিয়ে আসতে হবে: ওআইসি মহাসচিব

Next Post

রোহিঙ্গাদের সহযোগিতায় বিশ্বকে এগিয়ে আসতে হবে: ওআইসি মহাসচিব

ঘণ্টায় নেইমারের আয় এত?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT