চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর অবস্থা সংকটাপন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 08, আগস্ট 2020
in বিনোদন
A A
শচীন দত্তের ছবি, বাংলার জনপ্রিয় গায়ক, শান্ত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রখ্যাত সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার আলাউদ্দিন আলীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার পরিবার। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি।

গণমাধ্যমকে তার চিকিৎসক জানিয়েছেন, আগামি ২৪ ঘন্টা আলাউদ্দিন আলীর জন্য ঝুঁকিপূর্ণ সময়। তীব্র শ্বাসকষ্ট আছে। এমন অবস্থায় দ্রুত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এখনও রক্তচাপ, হৃৎস্পন্দন স্বাভাবিক না। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। সব মিলিয়ে বলা যায়, উনার অবস্থা মোটেও ভালো না।

শুক্রবার দিবাগত রাত থেকেই কিংবদন্তী এই সুরকারের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী ফারজানা আলী মিমি।

এরআগে টানা তিনমাস থাইল্যান্ডে ক্যানসারের চিকিৎসা শেষে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফেরেন আলাউদ্দিন আলী। এরপর থেকে কিছুটা স্থিতিশীলই ছিলো তার শারীরিক অবস্থা।

স্ত্রী ফারজানা আলী মিমির সঙ্গে আলাউদ্দিন আলী

গেল জুন মাসেও চ্যানেল আই অনলাইনের কাছে আশাবাদ জানিয়ে স্ত্রী ফারজানা আলী মিমি জানিয়েছিলেন, ‘নিজের শারীরিক অবস্থা খুব ভালো নয়, প্রতিদিনই থেরাপি দিতে হচ্ছে। তবু এই অবস্থার মধ্যেও তিনি সাতটি গান লিখে ফেলেছেন। তারমধ্যে দুটি গানের সুরও করেছেন (শুধু মুখটার সুর দিয়েছেন)। এমনকি এই সময়ে করোনা নিয়েও একটি গান লিখে ফেলেছেন!’

এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলাউদ্দিন আলী। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি। এরমধ্যে কালজয়ী কিছু গান হচ্ছে ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, জন্ম থেকে জ্বলছি মাগো, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।

Tags: আলাউদ্দিন আলীগীতিকারলিড বিনোদনসুরকার
Previous Post

বঙ্গমাতার জন্মদিনে নগদ’র মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১৩০০ দুঃস্থ নারী

Next Post

মাশরাফীর বাবা-মা’সহ পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত

Next Post
মাশরাফীর বাবা-মা'সহ পরিবারের চার সদস্যের ছবি, সবাই হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফীর বাবা-মা'সহ পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রোমান্টিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের নতুন ছবি ‘পাঠান’, নায়িকা হচ্ছেন দীপিকা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT