চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 পূর্বাহ্ন 02, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক এবং লেখকরা। এই ঘোর সংকট থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধন ও সমাবেশে প্রকাশক দীপন হত্যার নিন্দা, দেশে মুক্ত চিন্তার প্রকাশ এবং সরকারদলীয় নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়।

বেলা ১১ টায় শুরু হওয়া এই কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা যোগ দেন।

বক্তারা বলেন, জাগৃত ‘র প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয়েছে। কুপিয়ে আহত করা হয়েছে আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে এবং লেখক-ব্লগার রনদীপম বসু ও তারেক রহিমকে। সমধর্মী ধারাবাহিক হত্যাকাণ্ডে আমরা ক্ষুব্ধ, হত্যাকারীদের বিচারপ্রক্রিয়ায় আনার সরকারি ব্যর্থতা-অনিচ্ছায় আমার বিস্মিত। একের পর এক হত্যায় নামে মাত্র তদন্ত ও প্রকৃত দোষীরা ধরা না পরায় দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলে হত্যার বিচারের বদলে প্রহসন চান না বলেই বিচার না চাওয়ার কথা বলেছেন। অথচ সরকারের শীর্ষ পর্যায়ের একজন নেতার সাম্প্রতিক বক্তব্য নিন্দনীয়, অমার্জনীয়। সম্মিলিত প্রতিবাদই পারে এই ধারাবাহিক হত্যাকাণ্ড রুখে দিতে এবং বন্ধ করতে পারে মুক্তমতের বিরুদ্ধে মৌলবাদ-রাজনীতির খেলা ।

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আহ্বানে ও ‘শিক্ষক শিক্ষার্থী লেখক ও নাগরিকবৃন্দ’র ব্যানারে অপরাজেয় বাংলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. রফিকুল্লাহ খান, মেহের নিগার,ইতিহাস বিভাগের শিক্ষক মুনতাসীর মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, নাট্যকার, নির্দেশক ও অভিনয় শিল্পী সামিনা লুতফা নিত্রা প্রমুখ বক্তব্য রাখেন।

গত রবিবার সকালে রাজু ভাস্কর্য পাদদেশে একই ব্যানারে বিক্ষোভ সমাবেশ পালন করে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

Tags: ব্লগারব্লগার হত্যা
Previous Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১০

Next Post

আরেফিন দীপন হত্যায় মামলা

Next Post

আরেফিন দীপন হত্যায় মামলা

পিতার কাঁধে সন্তানের লাশের জন্য ক্ষমা প্রার্থনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT