চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকটে তৈরি পোশাক শিল্প: বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 06, আগস্ট 2018
in অর্থনীতি
A A

নিরাপদ সড়ক চেয়ে করা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, গত এক সপ্তাহ ঠিকমতো পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি পণ্য আনা-নেওয়া সম্ভব হয়নি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তৈরি পোশাক শিল্প।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে চলমান ছাত্র আন্দোলন এবং উদ্ভুত পরিস্থিতি বিষয়ে বিজিএমইএ এর এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিদ্দিকুর রহমান বলেন, গত এক সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঠিকমতো পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি পণ্য আনা-নেওয়া সম্ভব হয়নি। এতে বন্দরের কন্টেইনার ভর্তি রপ্তানিযোগ্য পণ্য পড়ে আছে। আর জাহাজীকরণের অপেক্ষায় কারখানায় পড়ে আছে তৈরি পণ্য। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প।

নিরাপদ সড়ক চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে পোশাক ব্যবসায়ীরাও সমর্থন করে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনকে সমর্থন করি। সরকারও ইতিমেধ্য তাদের দাবি মেনে নিয়েছে। তবে শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও যানবাহন পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। চলমান এই পরিস্থিতির কারণে বেশ কিছু বিদেশি ক্রেতা তাদের ট্রিপ বাতিল করেছে। সে জন্য আমরা দ্রুত এই এই পরিস্থিতির সমাধান আশা করছি।

বিজিএমইএর সভাপতি বলেন, যানবাহন পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেক কারখানা স্টকলট এর শিকার হবে। তখন অনেক কারখানা বিমানে পণ্য পাঠাতে বাধ্য হবে। এর মাশুল দিতে হবে পোশাক শিল্পকে।

“যখন অ্যাকর্ড-অ্যালায়েন্সের শর্তগুলো পূরণ করে নিজেদের মতো করে চলার প্রস্তুতি নিচ্ছি ঠিক তখন এ ধরনের পরিস্থিতি আমাদের পিছিয়ে দেয়, ক্রেতাদের আস্থাহানি ঘটে এবং শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই এমন কোনো কর্মকাণ্ড চাইনা যাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত, অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্যকে পিছিয়ে দেয়।”

সিদ্দিকুর রহমান বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন। বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য এ দেশে সফরে আসছেন। বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি বাণিজ্য প্রতিনিধি দল প্রতিনিয়ত দেশে সফর করছেন। তাদের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ও আলোচনাও হয়েছে। এ অবস্থায় এমন কোনো কর্মসূচি নেয়া ঠিক হবে না যা অর্থনীতির অগ্রযাত্রাকে ব্যহত করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মনির হোসেন, ইনামুল হক খান (বাবলু) ও আ ন ম সাইফউদ্দীন প্রমুখ।

Tags: ছাত্র আন্দোলনতৈরি পোশাক শিল্পবিজিএমইএলিড নিউজ
Previous Post

র‍্যাঙ্কিংয়ে সাকিব-তামিমদের উন্নতি

Next Post

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

Next Post

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

সড়ক নিরাপত্তায় আইন কঠোর হলে কি লাভ হবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT