চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ সংশোধনী বাতিলের আলোচনায় যা বললেন ‘উত্তেজিত’ রব

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
11:09 অপরাহ্ন 09, আগস্ট 2017
in রাজনীতি
A A

ষোড়শ সংশোধনী মামলার রায়ে সুপ্রিমকোর্টের সিদ্ধান্তের পর সরকারের মন্ত্রীদের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

বুধবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু আইনমন্ত্রী নন সরকারের সবাই আদালত অবমাননার আওতায় পড়ে গেছে। সংসদের বাইরে বিচার বিভাগকে হুমকি দেয়া, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মামলা হবে, কেউ চাইলে হতে পারে। সংসদের বাইরে বিচারবিভাগকে হুমকি দেয়া “ডেঞ্জারাস”, কল্পনাই করা যায় না এর পরিণতি কী হতে পারে।’

ষোড়শ সংশোধনী নিয়ে গঠনমূলক আলোচনা হওয়া উচিৎ এবং শান্তভাবে কথা বলা উচিৎ মন্তব্য করে বক্তব্যের এক পর্যায়ে নিজেই উত্তেজিতভাবে সরকারের সমালোচনায় উচ্চকণ্ঠে বক্তব্য দিতে থাকেন রব।

সরকার জেনেশুনে বিষ খাচ্ছে মন্তব্য করে ডাকসুর এই সাবেক ভিপি বলেন,“ইমম্যাচিউর্ড গর্ভমেন্ট (অপরিপক্ক), এই সরকার অপরিপক্ক, অথর্ব, বেকুব, পাগল।”

দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি গড়ার কথা জানানো এই নেতা নিজের বাসায় ডিনার পার্টিতে পুলিশি অভিযানের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা ঈদের পর একটা মিটিংয়ে বসেছিলাম। এটা কী? ভয় দেখান,কাকে ভয় দেখান? বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকলে বলতেন আ স ম আবদুর রবকে ভয় দেখায়া কিছু করা যায় না। থোড়াই কেয়ার করি কন্যাকে। আপনার বাপে পারে নাই, আপনিও পারবেন না। আমার ডিকশনারিতে ভয় বলে কিছু নাই।”

গোলটেবিল আলোচনার সঞ্চালক হিসেবে অন্যান্য বক্তাদের বক্তব্যের বিরতিতে কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে যাচ্ছে এমন কিছুই সরকার মানতে পারছে না। সরকার এখন সুপ্রিমকোর্টে রায়ের বিরুদ্ধে জনমত তৈরি করতে চাইছে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সিধান্ত কোনো রাজনৈতিক বিষয় নয় অথচ এটি নিয়ে রাজনীতির মাঠ গরম করতে চাইছে সরকার।’

গোলটিবল আলোচনায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জেএসডির সাধারণ সম্পাদক মালেকুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম প্রমুখ অংশ নেন।

Tags: আ স ম আবদুর রবষোড়শ সংশোধনী
Previous Post

হাতির প্যারেড

Next Post

অফিসাররা গুলি করতে করতে দরজা ভেঙে সেরনিয়াবাতের বাড়িতে ঢোকে

Next Post
সেরনিয়াবাত

অফিসাররা গুলি করতে করতে দরজা ভেঙে সেরনিয়াবাতের বাড়িতে ঢোকে

গুয়াম কেন নর্থ কোরিয়ার টার্গেট?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT