চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ বর্ষে পদার্পন করলো জবি সাংবাদিক সমিতি

আবু সুফিয়ান by আবু সুফিয়ান
7:33 অপরাহ্ন 21, জুন 2021
in শিক্ষা
A A
জবি সাংবাদিক সমিতির ষোড়শ বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ফল উৎসব ও কেক কাটার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এর মাধ্যমে ষোড়শ বর্ষে পদার্পন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(জবিসাস)।

আজ সোমবার দুপুর দেড়টায় অবকাশ ভবনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও দেশের স্বার্থে কাজ করে যাবে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে বাইরের মানুষের কাছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালো ভালো সংবাদ তুলে ধরতে হবে। এখানকার সাংবাদিকরা একদিন দেশ ও দশের নেতৃত্ব দিবে আমি এই কামনা করি।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বায়ক লতিফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান জোবায়েরের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ, প্রক্টর ড. মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন স্মৃতি পাঠাগার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দিনভর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কলাকুশলী ও জাতীয় পর্যায়ের সাংবাদিক ব্যক্তিত্ত্ব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: জবিসাস
Previous Post

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দ্রুত ভ্যাকসিন চায়

Next Post

দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় যুক্ত হলেন মীম

Next Post
চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপনের 'অন্তর্জাল' সিনেমায় যুক্ত হলেন মীম

বাংলাদেশের ভোটাররা দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্যদিয়ে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT