চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোলোআনা মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে: ড. কামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 26, মার্চ 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
ড. কামাল

ষোলোআনা মুক্তি পেতে গেলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও শাসন ব্যবস্থা কার্যকর ও বাস্তবে রূপ দিতে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।’

ড. কামাল বলেন, সংবিধানে ঘোষিত মানুষের মৌলিক আদায়ের লড়াইয়ে একতাবদ্ধ হলে তবেই ‘ষোলোআনা মুক্তি’ আসবে। যারা জনগণকে ওই অধিকার থেকে বঞ্চিত রাখছে তারাই সংবিধানবিরোধী কাজ করছে।

ড. কামাল হোসেন বলেন, সংবিধানে স্বাধীনতার লক্ষ্য সম্পর্কে বলা আছে। বলা আছে: জনগণ সব ক্ষমতার মালিক। এ মালিকানা থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে তবে তারা সংবিধানবিরোধী কাজ করছে।

‘কেউ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে,’ মন্তব্য করেন তিনি।

স্বাধীনতা দিবসে এসে কামাল হোসেন স্মরণ করেন তার রাজনৈতিক গুরু বঙ্গবন্ধুকে।

তিনি বলেন, বঙ্গবন্ধু সবসময় বলতেন, ঐক্য ধরে রাখতে হবে। তার অসাধারণ নেতৃত্বেই জাতি একতা ধরে রাখতে পেরেছিল।

বাকশালীয় শাসন ব্যবস্থা কায়েম হতে চলেছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করছেন, তার প্রেক্ষিতে কামাল হোসেন বলেন, ‘একনায়কতন্ত্র যেন না আসে সেটাই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিশ্চিত করতে হবে। আমরা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা লিখেছিলাম।’

তিনি বলেন, ‘জনগণের ঐক্য হলো সব শক্তির ভিত। সে শক্তি থেকে যারা আমাদের বঞ্চিত করতে চায়, তারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।’

Tags: জাতীয় ঐক্যফ্রন্টজাতীয় স্মৃতিসৌধড. কামাল হোসেনস্বাধীনতা দিবস
Previous Post

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় না আসলে বাংলাদেশের প্রাপ্তি বাড়ত: বিশিষ্টজনেরা

Next Post

কাতালানদের কাছে পাত্তাই পেল না ভেনেজুয়েলা

Next Post
CATALUÑA - VENEZUELA

কাতালানদের কাছে পাত্তাই পেল না ভেনেজুয়েলা

রং তুলিতে মুক্তিযুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT