চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষষ্ঠ ধাপের লোকসভা নির্বাচনে বিজেপির মুখ রক্ষার লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 12, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-লোকসভা নির্বাচন-ষষ্ঠ ধাপ

ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ মোট ৭টি রাজ্যে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। বিহারের ৮টি, হরিয়ানার ১০টি, ঝাড়খন্ডের ৪টি, মধ্যপ্রদেশের ৮টি, উত্তরপ্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৮টি এবং দিল্লির সবকটি আসনে ভোটগ্রহণ চলছে রোববার সকাল থেকে।

আজ মোট ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে।

বিশেষজ্ঞদের মতে, এবারের ধাপের নির্বাচনে সবচেয়ে বড় পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ক্ষমতাসীন বিজেপির। ষষ্ঠ ধাপে যে ৫৯ আসনে ভোটগ্রহণ হচ্ছে সেগুলোর মধ্যে ২০১৪ সালে বিজেপি ৪৫টি আসনে জয়লাভ করেছিল।

একাধিক রাজনৈতিক হেভিওয়েট এবং তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণের লড়াই আজ। তালিকার শুরুতেই রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরসহ অনেকে।

এছাড়া পশ্চিমবঙ্গের শিশির অধিকারী থেকে শুরু করে অভিনেতা দেবসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে আজ।

ষষ্ঠ দফা ভোটগ্রহণ শুরুর আগেই গোপীবল্লভপুরে সহিংসতায় বিজেপি বুথ সভাপতি নিহত হয়েছেন। সকালে মোহম্মদপুর অঞ্চলের পশ্চিমবাড় গ্রামে ২ বিজেপি কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদিকে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হেনস্থার অভিযোগ এসেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই উত্তপ্ত রয়েছে কেশপুর।

Tags: ভারতভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
Previous Post

১৫ মে দেশে ফিরবেন ওবায়দুল কাদের

Next Post

মহাকাশে দ্বিতীয় স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা

Next Post

মহাকাশে দ্বিতীয় স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা

প্রকাশ পেল শিরান-বিবারের নতুন গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT