চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তো মাশরাফী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 07, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের পর থেকে অনেকবারই প্রশ্নটা ছুটে গেছে মাশরাফী বিন মোর্ত্তজার দিকে। প্রতিবারই অল্প কথায় উত্তর সেরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ইংল্যান্ড থেকে ফেরার ফ্লাইট ধরার আগেও বলে এসেছেন, দেশে ফিরে ক্যারিয়ার নিয়ে ভাববেন। ঢাকায় পা রেখেও একই রকম বললেন। অবসর নিয়ে যখন সিদ্ধান্ত আসেনি, তখন প্রশ্ন- এই মাসের শেষদিকে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে দেখা যাব তাকে?

রোববার দেশে পা রেখে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাশরাফী। তখন শ্রীলঙ্কা সফরে তার যাওয়া নিয়ে প্রশ্নের জবাবে খানিকটা পাশকাটাতেই দেখা গেল অধিনায়ককে!

চলতি মাসের শেষে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে খেলতে যাবে বাংলাদেশ। সেই দলের নেতৃত্বে থাকবেন কিনা প্রশ্নে ম্যাশের জবাব, ‘এখনো সিদ্ধান্ত নেইনি। কেবলই আসলাম। কথা বলে সিদ্ধান্ত নেবো।’

ভুলে যেতে চাওয়ার মতো এক বিশ্বকাপ স্মৃতি সঙ্গে করে এনেছেন মাশরাফী। ৯ ম্যাচে যে কয়জন বাংলাদেশি বোলার বল করেছেন, তাদের মধ্যে সবচেয়ে উইকেট কম তারই। মাত্র একটি। সবেধন নীলমণি বলতে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট। তাতে গুঞ্জন উঠেছিল, বিশ্বকাপ শেষেই অবসর বলে দিতে পারেন বয়স ৩৬ ছুঁইছুঁই দলনেতা।

নিজেকে নিয়ে আজ যেমন কথা বাড়াননি মাশরাফী, দলের খারাপ সময়ে তরুণ সতীর্থদের নিয়ে থাকলের তার উল্টো মুডে! সত্যিকারের নেতার মতোই থাকলেন ঢাল হয়ে, ‘তরুণ খেলোয়াড়দের এক নাগারে দোষারোপ করা হয়। আজকে যারা সিনিয়র তারাও কিন্তু একটা সময় ধারাবাহিক ছিল না। তারা এতটা চাপের মাঝে খেলছে যে আমরাও শুরুতে এত চাপ নিয়ে খেলি নাই। শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে সাকিব, মুশফিক, তামিমদের মতো তারাও দলের একদিন হাল ধরবে।’

Tags: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী বিন মোর্ত্তজা
Previous Post

আগামী বছর থেকে হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায়

Next Post

যৌনপল্লীতে লাবনী যেভাবে রাতের ‘ছুকরি’ হয়ে ওঠেন

Next Post

যৌনপল্লীতে লাবনী যেভাবে রাতের ‘ছুকরি’ হয়ে ওঠেন

মেয়েদের বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT