চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার হেড কোচ আর্থার, সহকারী গ্র্যান্ট ফ্লাওয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 04, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা দলের হেড কোচ হচ্ছেন মিকি আর্থার। সহকারী গ্র্যান্ট ফ্লাওয়ার, ডেভিড সাকের ও শেন ম্যাকডারমট। আর্থারের সঙ্গে দুই বছরের চুক্তিতে রাজি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবকিছুই ঠিকঠাক, দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর্থার-এসএলসির চুক্তি নিয়ে এমন খবর দিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো।

এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘তারা সবাই দুই বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন।’

নতুন নিয়োগ সত্ত্বেও শ্রীলঙ্কার আগের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এসএলসির চুক্তিতেই রয়েছেন।

ক্রিকইনফোর খবর, হেড কোচ আর্থার। ব্যাটিং কোচ হবেন গ্র্যান্ট ফ্লাওয়ার। বোলিং কোচ অস্ট্রেলিয়ার ডেভিড সাকের এবং ফিল্ডিং কোচ আরেক অজি ম্যাকডারমট।

গ্র্যান্ট ফ্লাওয়ার শুধু ওয়ানডে দলের ব্যাটিং কোচ হচ্ছেন। দুই টেস্টের সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা যে পাকিস্তান সফরে যাচ্ছে, সে সফরে যাবেন না জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার।

শেষ আট বছরে শ্রীলঙ্কার ১১তম হেড কোচ হচ্ছেন আর্থার এবং তার প্রথম চ্যালেঞ্জ পাকিস্তান সফর। লঙ্কানদের সঙ্গে যুক্ত হওয়ার আগে ২০১৬ থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত পাকিস্তানেরই কোচ ছিলেন তিনি। গ্র্যান্ট না যাওয়ায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ রমেশ রত্নায়েকে এই ট্রানজিশন সময়ে সহায়তা করতে পাকিস্তান সফরে যাবেন।

বিশ্বকাপে ভালো ফল করতে না পারায় আর্থারকে বরখাস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও বিশ্বকাপের আগে ২০১৭তে আর্থারের অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের একনম্বরে ওঠে দলটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রেঞ্জার্সের প্রধান কোচের জায়গা ছেড়ে দিয়ে আর্থারের সহকারী হিসেবে যোগ দিয়েছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। আর্থারের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার। আর্থার পাকিস্তানে থাকার সময় সেখানেও সহকারী ছিলেন ফ্লাওয়ার।

কোচিং স্টাফের আরেক সদস্য সাকের গত দশ বছর বোলিং কোচ ছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। চলতি বছরের শুরুতে দায়িত্ব নিয়েছিলেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের। তবে লঙ্কান প্রস্তাবে রাজি হয়ে ছেড়ে দিয়েছেন মার্কিনিদের দায়িত্ব।

ফিল্ডিং কোচ ম্যাকডারমট আগে সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাই-পারফরম্যান্স কোচের দায়িত্ব পালন করছিলেন।

Tags: মিকি আর্থারলিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
Previous Post

তখন একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’

Next Post

সঞ্জয়ের ৩০৯ নম্বর প্রেমিকা হতে পারেন কৃতি!

Next Post

সঞ্জয়ের ৩০৯ নম্বর প্রেমিকা হতে পারেন কৃতি!

ভারতের মন্ত্রিসভায় অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধন বিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT