চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার সুখস্মৃতিতে মালদ্বীপ রাঙাতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 23, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের দুই খেলোয়াড় সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। মালেতে অধরা জয়ের দেখা পেতে মরিয়া জামাল ভূঁইয়ার দল। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারানোয় লক্ষ্য মালদ্বীপ কোচ ফ্রান্সেস্কো মরিয়েরোর।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামবে লাল-সবুজের দল। ম্যাচের আগেরদিন আশার কথা বলেছেন জামালদের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

‘এখানকার আবহাওয়ায় মানিয়ে নিতে অনুশীলন সেশন ভালোভাবে কাজে লাগাতে চাই। আমাদের হাতে সময় খুব কম। ছেলেরা জানে তাদের কী করতে হবে। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে আমাদের দলটা দারুণ। উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে আমরা। এখানকার আবহাওয়া আমার পরিচিত। বেশকিছু ক্লাবের সাথে কাজ করেছি। আশা করি ম্যাচে পরিকল্পনা সাজাতে এসব আমাকে সাহায্য করবে।’

গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছিল জামাল ভূঁইয়ার দল। এবার লক্ষ্য প্রতিপক্ষের মাঠে হুঙ্কার দেয়া। জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

‘কোচ আমাদের নিয়ে গত চার-পাঁচদিন যাবত কঠোর পরিশ্রম করছে। ফুটবলাররা সবাই ভালো করতে চায়। আমরা সবাই মাঠে নামতে মুখিয়ে আছি। মালেতে অধরা জয় পেতে চাই।’

‘জেমি, অস্কার ও কাবরেরার সবার পরিকল্পনায় আলাদা। আমরা ফুটবলাররা পাঁচ-সাত বছর যাবত এক সাথে আছি। আশা করি তার পরিকল্পনার সাথে মানিয়ে নিতে পারব। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞদের মিশেল আছে। ভিন্ন কোচ, ভিন্ন পরিকল্পনা, ভিন্ন ম্যাচ। ভিন্নভাবেই ম্যাচ জিততে হবে।’

‘জানি এটা মালদ্বীপের ঘরের মাঠ। এরপরও চাই এখানে অবস্থানরত বাংলাদেশিরা মাঠে আসুক। আমাদের সমর্থক জোগাক। মালদ্বীপ ফেডারেশনের প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে অবস্থানরত বাংলাদেশিরা যেন মাঠে আসরা টিকেট পায়।’ বলেছেন জামাল।

মালদ্বীপ কোচ ফ্রান্সেস্কো অবশ্য ছাড় দিতে নারাজ। ঘরের মাঠে গ্যালারি ভর্তি সমর্থকদের কাজে লাগিয়ে ম্যাচে জয় তুলতে চান।

‘এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিপক্ষে আমাদের হতাশ হতে হয়েছিল। এবার আমাদের মাঠে খেলা, তাই ছেলেদের নিয়ে আশাবাদী। এখানকার ঘরোয়া লিগের প্রায় সব ম্যাচ দেখেছি। সব ফুটবলার আমার পরিচিত। এখানে অনেক তরুণ ফুটবলারকে দেখে মুগ্ধ হয়েছি। কিছু অভিজ্ঞ ফুটবলার রয়েছে, যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। বাকিটা কালকের ম্যাচের জন্য তোলা থাক।’

‘আমাদের ভালো সুযোগ রয়েছে। নতুন যারা সুযোগ পাবে, তাদের জন্য এটা ভালো সুযোগ। আমার জন্যও এটা দারুণ সুযোগ ছেলেদের মানসিকতা যাচাই করে নেয়ার। এখানকার সমর্থকদেরও দেখতে চাই, তারা কতটা ফুটবলপ্রেমী। দর্শকরা গোল উৎসব করতে মাঠে আসবে। ছেলেদের ভালো ফুটবল দেখতে মুখিয়ে আছি।’

Tags: জামাল ভূঁইয়াবাংলাদেশ-মালদ্বীপ ফুটবললিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশি বিজ্ঞানীদের ডায়াবেটিসের মূল কারণ আবিষ্কার

Next Post

তামিমের ফিফটি, সিরিজ জয়ের পথে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ফিফটি করে সিরিজ জয়ের পথে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের ফিফটি, সিরিজ জয়ের পথে বাংলাদেশ

জার্মানির চ্যান্সেলর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপকে মন্দার দিকে ঠেলে দেবে: জার্মানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT