চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার টেস্ট দলে চার পেসার, চার স্পিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 13, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৬ সদস্যের প্রাথমিক দলে চারজন স্পিনার এবং চারজন পেসার রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার অকিলা ধনঞ্জয়া। শেষ ছয় মাস ধরে ওয়ানডের নিয়মিত ক্রিকেটার তিনি।

অফব্রেক বোলার অকিলা চতুর্থ স্পিনার। নিজের বিয়ের পরের দিনই ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে ৫৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন। স্পিনারদের মধ্যে তিনি ছাড়া আছেন অভিজ্ঞ রঙ্গনা হেরাথ,  দিলরুয়ান পেরেরা এবং চায়নাম্যান লক্ষণ সান্দাকান।

পেস বহরও বেশ ভারী। দলে ফিরেছেন লাহিরু কুমারা, দুশমন্ত চামারা। এ দুজনই এ মুহূর্তে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি গতির পেসার। তাদের সঙ্গে আছেন সুরঙ্গা লাকমাল, এবং লাহিরু গামাগে। লাকমালকে সহ-অধিনায়ক করা হয়েছে। ভারত সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন লাকমাল। ইডেনে ভারতের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন।

ত্রিদেশীয় সিরিজের পর চট্টগ্রামে ৩১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট হবে ৮ ফেব্রুয়ারি, ঢাকায়।

১৬ সদস্যের স্কোয়াডে যুক্ত করা হয়েছে কুশল মেন্ডিসকে। ভারত সফরে জায়গা হারিয়েছিলেন ২২ বছরের এই তরুণ। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন।

দলে আরও ডাক পেয়েছেন দানুশঙ্কা গুনাথিলাকা। তিনি সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে। তাকে দলে নেয়া হয়েছে সাদিরা সামারাবিক্রমার জায়গায়। ভারত সফরে নিজেকে মোটেও তুলে ধরতে পারেননি সাদিরা। এছাড়া দিল্লি টেস্ট সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভা ও হাফসেঞ্চুরি পাওয়া রোশেন সিলভা জায়গা ধরে রেখেছেন।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্মে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দানুশঙ্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, লাহিরু কুমারা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকেভেল্লা, রোশেন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলুরুয়ান পেরেরা, দুশমন্ত চামারা, অকিলা ধনঞ্জয়া, লক্ষণ সান্দাকান ও লাহিরু গামাগে।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
Previous Post

ঠিকানা প্রমাণে আর কাজে আসবে না পাসপোর্ট

Next Post

বেলের আগে মেসিকে ২৫০ মিলিয়ন ‘সেধেছিল’ রিয়াল

Next Post

বেলের আগে মেসিকে ২৫০ মিলিয়ন ‘সেধেছিল’ রিয়াল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কের নাম 'ডিপথেরিয়া'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT