চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটাররা সাক্ষাৎ করছে, মাঠে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮৩ রানের পুঁজি নিয়েও পারল না বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ইতিহাসে রেকর্ড রান তাড়া করে রোমাঞ্চকর জয় তুলে নিল শ্রীলঙ্কা। আফগানিস্তানের পর সুপার ফোরে উঠে গেল দাসুন শানাকার দল। গ্রুপ পর্বেই এশিয়া কাপ থেকে বিদায় ঘটল বাংলাদেশের।

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শ্রীলঙ্কা পেয়েছে ২ উইকেটের জয়। ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। শেষের উত্তেজনায় মাথা ঠিক রেখে ৩ বলে ১০ রান তুলে নায়ক বনে যান আসিথা ফার্নান্দো। যদিও আসল কাজটা করেন তিন ব্যাটার মিলে।

ওপেনার কুশল মেন্ডিস ৩৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে রাখেন লড়াইয়ে। অধিনায়ক শানাকা ৩৩ বলে ৪৫ রান করে শেষ ওভার পর্যন্ত লড়ার সুর সেট করে দেন। গুরুত্বপূর্ণ সময়ে চামিকা করুনারত্নের ১০ বলে ১৬ রানের ইনিংসও ম্যাচ জয়ে রাখে অবদান।

বাঁচা-মরার লড়াইয়ে নায়ক হতে পারতেন ইবাদত হোসেন। টি-টুয়েন্টি অভিষেকে প্রথম ওভারে দুই উইকেট নিয়ে বেক থ্রু এনে দেন। পাওয়ার প্লে’র শেষ ওভারে আসেন বোলিংয়ে। তার আগের ওভারেই সাকিব আল হাসান খরচ করেন ১৮ রান। ম্যাচ ঘুরিয়ে দেয়া বোলিংয়ের পরের ওভারেও উইকেট নেন ইবাদত। ২ ওভারে তিন শিকারে অভিষেক রাঙান।

পরের দুই ওভারে হয়ে যায় সব ওলটপালট। তৃতীয় ওভারে ২২ রান খরচ করেন। সেখান থেকে তাসকিন আহমেদ ম্যাচে ফেরান বাংলাদেশকে। ২ ওভারে যখন ২৫ রান দরকার শ্রীলঙ্কার, তখন দিয়ে বসেন ১৭। চার ওভারে ইবাদত দেন ৫১ রান। যা সবচেয়ে খরুচে। ওখানেই ম্যাচটা বেরিয়ে যায় হাত থেকে। মেহেদীর ২ বলেই ৮ রান তুলে নেয় লঙ্কানরা।

দুবাইয়ে ১৮০ রান তাড়া করে জয়ের কীর্তি এটিই। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের ১৭৯ রান তাড়ায় আফগানিস্তানের ৫ উইকেটের জয় এই মাঠের রেকর্ড।

টসে হেরে আগে ব্যাট করতে নামা টাইগাররা ব্যাট করেছিল ভয়ডরহীন। চমক দেখিয়ে ওপেনিংয়ে নেমে ঝলক দেখান মেহেদী হাসান মিরাজ। তার দেখানো পথে হাঁটেন আফিফ-মোসাদ্দেকরা।

গরমের মাঝে মিরাজ-আফিফ অসাধারণ সব শটে সচল রাখেন স্কোরবোর্ড, মাতিয়ে রাখেন গ্যালারি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৮৩ রান। মরুর বুকে টি-টুয়েন্টিতে যেটি টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

ইনিংসের সুরটা ধরিয়ে দেন মিরাজ। মাঝে সাকিব হাল ধরেন। পরের ধাপে আফিফ-মাহমুদউল্লাহর অসাধারণ জুটি, আর শেষে মোসাদ্দেকের ক্যামিও এনে দেয় বড় পুঁজি।

এনামুল হক বিজয় ও নাঈম শেখকে বাদ দিয়ে নামানো হয় সাব্বির রহমান ও মিরাজের ওপেনিং জুটি। শুরু থেকেই দারুণ উদ্যম নিয়ে ব্যাট করতে থাকেন তারা। ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে মিরাজ পাওয়ার প্লে’র দাবি মেটান পুরোপুরি।

তিন বছর পর জাতীয় দলে ফেরা সাব্বির দারুণ এক স্কুপে চার মেরে শুরু করেন। ফিয়ারলেস ক্রিকেট! যদিও টিকে থাকতে পারেননি। ৬ বলে ৫ রান করে আউট হন তৃতীয় ওভারে।

সাকিব নেমে শুরুতে সংগ্রাম করলেও পরে মানিয়ে নেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৫৫ রান।

পরের ওভারেই বোল্ড হন মিরাজ। তার ইনিংসে ছিল দুটি করে ও ছয়ের মার। মুশফিকুর রহিম ৫ বলে ৪ রান করে ফেরেন সাজঘরে। দ্রুত ২ উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি সাকিব। তিন চারে ২২ বল ২৪ রান করে অধিনায়ক যখন আউট হন, আফিফ হোসেন তখন পুরোপুরি থিতু।

একটু সময় নিয়ে এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মারতে থাকেন একের পর এক বাউন্ডারি। মাহমুদউল্লাহ রিয়াদ আক্রমণাত্মক হতে একটু সময় নেন। দুজনে একই সময়ে জ্বলে ওঠেন। দেখান অসাধারণ ব্যাটিং ঝলক। পঞ্চম উইকেটে ৫৭ রানের জুটি আসে মাত্র ৩১ বলে।

২২ বলে ৩৯ রান করে আউট হন আফিফ। মারেন চারটি চার ও দুটি ছয়। মাহমুদউল্লাহ ২২ বলে ২৭ রান করেন। শেষটায় ঝড় তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। মাত্র ৯ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তাসকিন আহমেদ ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

Tags: এশিয়া কাপ ২০২২বাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
Previous Post

প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে

Next Post

ভারতে রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হবে

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হবে

কোটা সংস্কার আন্দোলন-প্রধানমন্ত্রী

যারা সংবিধান লঙ্ঘন করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা গণতন্ত্র শেখায়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT