চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার অদম্য রূপটাও দেখল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 পূর্বাহ্ন 09, জুন 2017
in স্পোর্টস
A A

ভারতকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ ‘বি’র সমীকরণ আরো জটিল করে তুলল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়নদের ৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই জয়ে নোঙর ফেলেছে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।

শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকার এই গ্রুপে সব দলের ঝুলিতেই এখন একটি করে ম্যাচ হাতে রেখে দুটি করে পয়েন্ট। সেমির লড়াই তাই বেশ ভালোকরেই জমে উঠেছে।

ওভালে শুরুতে ব্যাট করে ধাওয়ানের সেঞ্চুরির সঙ্গে রোহিত ও ‘বুড়ো’ ধোনির ফিফটিতে ৬ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহই গড়ে ভারত। জবাবে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ফেরাতেই পাল্টে যাওয়া শ্রীলঙ্কা বিরাট কোহলির দলকে অনেকটা মাটিতেই নামিয়ে আনল।

নিরোশান ডিকেভেল্লা (৭) দ্রুত ফিরলে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। এরপর ধানুশকা গুনাথিলাকা ও কুশল মেন্ডিস ২৩.১ ওভারে ১৫৯ রানের প্রতিরোধ গড়ে সব হিসেব পাল্টে দেন।

গুনাথিলাকা ৭ চার ও ২ ছয়ে ৭২ বলে ৭৬-এ রান আউটে কাটা পড়েছেন। মেন্ডিসও একইভাবে সাজঘরে ফিরেছেন। যাওয়ার আগে ১১ চার ও এক ছয়ে ৯৩ বলে ৮৯ রানে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে যান।

সেখান থেকে ভারতকে ভুগিয়েছেন কুশল পেরেরা (আহত অবসর ৪৭), ম্যাথুজ অপরাজিত ৫২ ও অ্যাসেলা গুনারত্নে অপরাজিত ৩৪ রানে। ম্যাথুজ ও গুনারত্নে অবিচ্ছিন্ন ৫১ রানে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।

কেবল ভুবনেশ্বর কুমার একটি উইকেট পেয়েছেন। এমনকি বিরাট কোহলিকে পর্যন্ত বল হাতে নিতে হয়েছে। ৩ ওভারে ১৭ রান দিয়েছেন ভারত অধিনায়ক।

এর আগে কোহলি-যুবরাজরা রান পাননি। তবে ধাওয়ানের শতকের সঙ্গে রোহিত-ধোনির ফিফটিতে তিনশ পেরিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই উদ্বোধনী শেখর ধাওয়ান এবং রোহিত শর্মা। দুজন ১৩৮ রানের দারুণ সূচনা এনে দেন। পাশাপাশি নিজেদের রেকর্ডকে এগিয়ে নিয়েছেন আরেকধাপ উচ্চতায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোন জুটির দুটির বেশি সেঞ্চুরি পার্টনারশিপ নেই, অথচ ধাওয়ান-রোহিত জুটির এখন চারটি শতরানের পার্টনারশিপ।

রোহিত ৭৮ রানে ফিরে গেলে ভাঙে সেই রেকর্ড জুটি। ৬ চার ও ৩ ছয়ে ৭৯ রানে ইনিংসটি সাজিয়েছেন ভারতীয় উদ্বোধনী। রোহিত মালিঙ্গার বলে পেরেরার হাতে ধরা পড়ার এক রান পরেই শূন্য রানে সাজঘরে ফেরেন কোহলি। কিছুক্ষণ পর ৭ রানে সাজঘরে পাকিস্তান ম্যাচের সেরা যুবরাজ সিং।

সেখান থেকে ধাওয়ানকে নিয়ে ইনিংস মেরামতে হাত দেন ধোনি। দুজনে ৮২ রান যোগ করেন। ধাওয়ান ফিরেছেন ১২৫ রানে। ১৫ চার ও এক ছয়ে ১২৮ বলের ইনিংস এই বাঁহাতির। আর ধোনির ব্যাটে এসেছে ৬৩ রান। ৭ চার ও ২ ছয়ে ৫২ বলে ইনিংসটি সাজিয়েছেন বুড়ো ঘোড়া!

শেষদিকে কেদার যাদবের ১৩ বলে অপরাজিত ২৫ রানে বড় সংগ্রহ পায় ভারত।

Tags: ভারত-শ্রীলঙ্কা
Previous Post

অনেক সমীকরণের ম্যাচে আত্মবিশ্বাসী বাংলাদেশ

Next Post

ব্রিটেনে ভোটগ্রহণ শেষ, জরিপে এগিয়ে কনজারভেটিভ পার্টি

Next Post

ব্রিটেনে ভোটগ্রহণ শেষ, জরিপে এগিয়ে কনজারভেটিভ পার্টি

ব্রিটেনের জাতীয় নির্বাচন ফলাফল: হাড্ডাহাড্ডি লড়াইয়ে লেবার-কনজারভেটিভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT