চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশের কিশোররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 25, আগস্ট 2019
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

শুরুটা হয়েছে ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের কাছে এবার দুমড়ে-মুচড়ে গেল শ্রীলঙ্কা। ফরোয়ার্ড আল আমিন রহমানের চার গোলের সঙ্গে বাকিদের তিন, লঙ্কান কিশোরদের ৭-১ ব্যবধানে উড়িয়ে ফাইনালের পথে আরেক কদম এগোল সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা।

পাঁচ দলের আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের সাফ। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনালে। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে, ২৭ আগস্ট। সেই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে যাবে আনোয়ার পারভেজের শিষ্যরা।

পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশকে আটকে রাখতে পারাটাই শ্রীলঙ্কানদের এদিনের সাফল্য। ৩১ মিনিটে লঙ্কান গোলরক্ষককে দারুণভাবে বোকা বানিয়ে গোলবন্যার সূচনা করেন ফরোয়ার্ড আল আমিন রহমান।

ম্যাচের ৪২ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে একা বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতরে ঢুকে বাঁ-পায়ের শটে চোখ জুড়ানো গোলে দলকে এগিয়ে দেন রাকিবুল ইসলাম। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন আল আমিন।

দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার জালে রীতিমত গোলের বন্যা বইয়ে দেন লাল-সবুজদের কিশোররা। ৪৮ মিনিটে হেডে দলের চতুর্থ গোলটি করেন আগের ম্যাচে জোড়া গোল করা ফরোয়ার্ড আল মিরাদ। দুই মিনিট বাদে শ্রীলঙ্কার মিহরান এক গোল শোধ দেন।

ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আল আমিন। ৭১ মিনিটে করেন নিজের চতুর্থ গোল। দুই ম্যাচে এরইমধ্যে ৫ গোল করে উঠে গেছেন গোলদাতাদের শীর্ষ তালিকায়।

পরে ৬৭ মিনিটে বদলি ফরোয়ার্ড রাব্বি হোসেন বাংলাদেশের হয়ে যোগ করেছেন আরেকটি গোল।

Tags: লিড স্পোর্টস
Previous Post

বিদেশে চাকরিপ্রার্থীরা যেন দালালচক্রের খপ্পরে না পড়ে: প্রধানমন্ত্রী

Next Post

জামালপুরের ডিসিকে দেয়া শুদ্ধাচার সনদ প্রত্যাহার হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Next Post

জামালপুরের ডিসিকে দেয়া শুদ্ধাচার সনদ প্রত্যাহার হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ওবায়দুল কাদের-সরকারকে দলের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT