চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে কেবল ১২৭ রানের চ্যালেঞ্জ দিতে পারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বড় পুঁজি আনতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে কেবল ১২৬ রানে পৌঁছাতে পেরেছে টিম টাইগ্রেস।

রোববার কেপটাউনের নিউল্যান্ডসে টসে জিতে ব্যাটিংয়ে নামা লাল-সবুজের দল শামিমা সুলতানার দুই বাউন্ডারিতে প্রথম ওভারে তোলে ৮ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলে ঘটে বিপত্তি। রানাসিংহের বল মুর্শিদা খাতুনের ব্যাটের কানায় লেগে শর্ট ফাইন লেগে যায়। অলসভাবে দৌড়ানোর খেসারত দেন মুর্শিদা। লঙ্কান রানাবিরার সরাসরি থ্রোতে হন রানআউট। খুলতে পারেননি রানের খাতা।

শুরুতে উইকেট হারালেও চাপে পড়তে দেননি শামিমা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন। তৃতীয় ওভারে সুগন্ধিকা কুমারীর বলে টানা তিন চার মারেন। পয়েন্ট অঞ্চল দিয়ে মারা চারগুলো ছিল দর্শনীয়।

বড় ইনিংস খেলার সম্ভাবনা অবশ্য নিজেই শেষ করেন শামিমা। রানাসিংহের করা অফস্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন। তার আগে ১৩ বলে ৪ চারে করে যান ২০ রান।

ব্যাটিং পাওয়ার প্লেতে ৬ ওভারে ২ উইকেট হারালেও ৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারি এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩২ বলে ৫ চারে ২৯ রান করা মোস্তারিকে বোল্ড করে জুটি ভাঙেন চামিরা আতাপাত্তু।

৭ থেকে ১৫ ওভারের মধ্যে ১ উইকেটের বেশি না হারালেও ৪৬ রানের বেশি তুলতে পারেনি জ্যোতির দল। কমে যায় রানের গতি। ১৬তম ওভারে রানাসিংহের বলে ক্যাচ দিয়ে ফেরেন টাইগ্রেস অধিনায়ক। ৩৪ বলে করে যান ২৮ রান। একই ওভারে লতা মন্ডল ১১ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফিরলে বিপদ বাড়ে।

পরের ওভারে হাস্যকরভাবে রানআউট হন ঋতুমনি, ২ রান করে। বল ঠেলেই দৌড় দিয়েছিলেন, কিন্তু বল একদিকে ফিল্ডারের হাতে, আর তিনি অন্যমনস্ক হয়ে ভিন্ন দিকে তাকিয়ে দৌড়ান। তখন কুমারীর সরাসরি থ্রোতে ক্রিজ ছাড়েন।

এরপর চলতে থাকে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। দিলহরির হাতে মিড উইকেটে ধরা পড়েন ৫ রান করা স্বর্ণা আক্তার। ৮ রানে আউট হন নাহিদা আক্তার।

ইনিংসের শেষ বলের আগের ৮৪ বলে বাংলাদেশ কোনো বাউন্ডারি মারতে পারেনি। শেষ বলে বাউন্ডারি হলেও বাই-য়ের সংকেত দেন আম্পায়ার। রানের ধীরগতিতে ১২৬-এর বেশি ওঠেনি।

শ্রীলঙ্কার পক্ষে রানাসিংহে তিনটি, আতাপাত্তু দুটি এবং রানাবিরা নেন একটি উইকেট।

Tags: আইসিসিবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

Next Post

অল্প রানের মাশুল, মারুফায় আশা জাগিয়েও হারল টিম টাইগ্রেস

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্প রানের মাশুল, মারুফায় আশা জাগিয়েও হারল টিম টাইগ্রেস

বাজারে বিভিন্ন আকারের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এলপিজি গ্যাসেই সংসার খরচ বেড়েছে ৭০০ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT