চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে আদর-পূজার ‘নাকফুল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 30, মার্চ 2022
in বিনোদন
A A
শ্রীমঙ্গলে আদর-পূজার 'নাকফুল' অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে নতুন ছবি ‘নাকফুল’র শুটিং। ৫ এপ্রিল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাতে শুরু হবে ছবিটির শুটিং। আলোক হাসানের পরিচালনায় এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন আদর আজাদ এবং পূজা চেরী।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘নাকফুল’ হতে যাচ্ছেন নির্মাতা আলোক হাসানের প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি সুপারস্টার শাকিব খানের মেন্টাল, বসগিরি, নোলক এবং যৌথ প্রযোজনার ব্লকবাস্টার হিট ‘শিকারী’ ছবির সহকারী পরিচালক ছিলেন আলোক হাসান।

সিনেমায় সহকারী পরিচালনাসহ নির্মাণে ছয় বছর ধরে কাজ করে ৪০টির মতো নাটক বানিয়েছেন। তাই প্রথমবার চলচ্চিত্র বানাতে গিয়ে তরুণ নির্মাতা আলোক যত্নের কোনো কমতি রাখছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান।

আলোক হাসান বলেন, প্রি-প্রো ডাকশনে যেভাবে আমার টিমকে চেয়ে সেভাবে প্রত্যেকে সহযোগিতা করছেন। ‘নাকফুল’ ছবিটি যে ভালো করতে পারবো ইতোমধ্যে সেই আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি।

‘আমরা সবাই কাজটির জন্য উচ্ছ্বসিত। টানা ২০ দিন শ্রীমঙ্গলে নাকফুল ছবির শুটিং হবে। ছবির বেশিরভাগ শুটিং একটানা শেষ করবো।’

আলোক হাসান বলেন, ৭ মাস আগে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়াতে প্রস্তাবনা দেই। যেহেতু আমি প্রথম ছবি বানাবো সেজন্য তারা ভরসা করতে পারছিলেন না। গত বছরের শেষ দিকে চঞ্চল দাদা (চঞ্চল চৌধুরী) কে নিয়ে ‘কুহক’ নামে একটি নাটক বানাই। সেটি দেখার পর কর্তৃপক্ষ আমাকে পুনরায় যাচাই বাছাই করে ‘নাকফুল’ পরিচালনার দায়িত্ব দিতে ভরসা পায়।

‘নাকফুল’ এর গল্প ও চিত্রনাট্য করেন ফেরারী ফরহাদ। পরিচালক বলেন, এটি হবে রোমান্টিক ট্র্যাজেডি গল্পের ছবি। চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। গল্পের টুইস্ট বাড়াবে তাদের বিয়ে। এই টুইস্ট হবে আমাদের দর্শকদের জন্য নতুন স্বাদের। গল্পের শুরুটা দেখে শেষটা কেউ আন্দাজ করতে পারবে না যে কি হতে পারে!

আদর-পূজা ছাড়াও নাকফুল ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ। ছবিটি সিনেমা হলে মুক্তি দেয়ার জন্য নির্মিত হবে জানালেন আলোক হাসান।

Tags: আদর আজাদআলোক হাসানগাজী রাকায়েতপূজা চেরীলিড বিনোদনলুৎফুর রহমান জর্জ
Previous Post

বলিউডের বাজার খেয়ে ফেলছে দক্ষিণী সিনেমা: সালমান খান

Next Post

ওয়ানডে বোলিংয়ে তাসকিন ৩৪, সাকিব ৮-এ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বোলিংয়ে তাসকিন ৩৪, সাকিব ৮-এ

বাংলাদেশের সংসদে একজন নারী সদস্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT