চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীবাসদের বেঁচে থাকার গল্প: আসলে শ্রীবাসদের বেঁচে না থাকা জীবন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:36 অপরাহ্ন 18, এপ্রিল 2017
in সম্পাদকীয়
A A

চাঁদা না দেয়ার ‘অপরাধে’ গত ১৩ এপ্রিল রাত ১০টার দিকে মাছ মেরে ফেরার সময় লোহাগড়া উপজেলায় শ্রীবাস আর প্রনব নামের দুই জেলের নৌকা নদীপথে ট্রলার নিয়ে আটকায় দুর্বৃত্তরা। লোহার রড দিয়ে প্রথমে প্রনবকে আঘাত করে। তারপর শ্রীবাসকে নির্মমভাবে পেটায়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে শ্রীবাস। তার মাথা, পিঠ, পাঁজরে লোহার রডের আঘাতের ক্ষত। ডাক্তার জানিয়েছেন, মাথার আঘাতও গুরুতর। অসহ্য যন্ত্রণায় কাটছে তার প্রতিটি মুহূর্ত। ডাক্তার ওষুধ-পথ্য লিখে দিচ্ছেন। তার প্রায় সবই কিনে আনতে হচ্ছে বাইরে থেকে। টাকার জোগাড় হচ্ছে ধারদেনা আর শুভাকাঙ্খীদের কাছ থেকে। কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসা চললে নিত্য অভাবী পরিবারের শ্রীবাসের অবস্থা হবে তেল ফুরানো মাটির কুপির মতো। তার স্ত্রী-সন্তানের কী হবে তা সহজেই অনুমেয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, এসব দুর্বৃত্ত ও চাঁদাবাজরা প্রায় দিনই টাকা অথবা মাছ চাঁদা হিসেবে নিতে আসে। যেদিন জেলেরা চাঁদা দিতে অস্বীকার করে সেদিনই তাদের ওপর নেমে আসে এমন নির্যাতন। পরিবারের ভবিষ্যতের দিকে তাকিয়ে ওরা অধিকাংশ নির্যাতনই নীরবে সহ্য করে। বেঁচে থাকার গল্পের আড়ালে এটাই আসলে শ্রীবাসদের বেঁচে না থাকা জীবন। কিন্তু যখন রক্তাক্ত ক্ষতে মলমের প্রয়োজন হয় তখন আর ঢেকে রাখতে পারে না। ঢেকে রাখতে না পারার কারণে এটা জনসম্মুখে প্রকাশ হয়। আর এতেও ক্ষিপ্ত হয় প্রভাবশালী সেই চাঁদাবাজরা। এরই প্রেক্ষিতে শ্রীবাসদের প্রতিপক্ষ ক্ষমতা এবং টাকার প্রভাব খাটিয়ে ধরাকে সরা জ্ঞান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের খুঁটির জোরে পুলিশ প্রশাসনের মামলা না নেয়ার কথাও শোনা যাচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এ চিত্র নতুন নয়। তারপরও আইন প্রয়োগকারী সংস্থা সেই জোরের কাছে মাথা নত না করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করবে বলে আমরা আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ফলে তারা নিজেদের মাটিতে পরবাসী হবে না বলেই আমাদের বিশ্বাস। কেননা শ্রীবাসরা যদি তাদের নিরাপত্তার অভাব বোধ করে তবে দেশের অন্যান্য এলাকার মতো কামঠানা গ্রামের জেলেপাড়াও একদিন উজাড় হয়ে যাবে। তাই শ্রীবাসের চিকিৎসার অর্থসহ যাবতীয় সহযোগিতার পাশাপাশি দেশজুড়ে শ্রীবাসদের নিরাপত্তা বিধানের পদক্ষেপ নিতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

Tags: সম্পাদকীয়
Previous Post

হেফাজত নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি যা ভাবছে

Next Post

মোবাইল সিমের ট্যাক্স, ইন্টারনেটে ভ্যাট অব্যাহতির অনুরোধ

Next Post

মোবাইল সিমের ট্যাক্স, ইন্টারনেটে ভ্যাট অব্যাহতির অনুরোধ

ট্যানারি শ্রমিকদের দিকে নজর দিতে সরকারের প্রতি সিপিবি’র আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT