চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবীর মৃত্যু, তিন ‘খান’ ও টুইটহীন শাহরুখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

শৈশব বুঝে ওঠার আগে চার বছর বয়সে চলচ্চিত্রে জড়িয়ে পড়া দক্ষিণ ভারতের শ্রী আম্মা ইয়ানগার আয়াপান।  তৈরী করে দিয়েছিলেন নায়িকাও হয় সুপারস্টার এমন তত্বের ভিত। আশির দশকে একচ্ছত্র দাপটে কাজ করেছেন চলচ্চিত্রে।

যত বড় হয়েছেন, জড়িয়েছেন চলচ্চিত্রের প্রতি অকৃত্রিম ভালোবাসায়। তেলেগু, তামিল, কন্নড় ও মালায়লাম ছবিতে এতটা জনপ্রিয় হয়েছেন যে বাবা এবং ছেলের বিপরীতে ধারাবাহিকভাবে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। শতাধিক দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী। তারপর দক্ষিণের জনপ্রিয়তার প্রবল চাদর সরিয়ে রেখে বলিউডে নিজেকে সমর্পিত করেছেন। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘সাদমা’ বলিউডে শ্রীদেবীকে ভিন্ন মাত্রায় প্রতিষ্ঠিত করে। যদিও এটি ছিল তার ১৯৭৬ সালে মুক্তি পাওয়া দক্ষিণী ‘মুন্দ্রি মুদিচু’  চলচ্চিত্রের রিমেক। তারপরও বলিউড বা উপমহাদেশের দর্শকদের জন্য এটি ছিল দারুন অভিজ্ঞতা।

১৯৮৩-৮৯ ছিল নায়কা শ্রীদেবীর স্বর্ণকাল। এই সাত বছরে ৪৩ টি হিন্দী ছবি মুক্তি পায় তার। ৮৩ তে সাদমা’র পাশাপাশি ‘জিতেন্দ্রর বিপরীতে ‘হিম্মতওয়ালা’ প্রথাগত বানিজ্যিক হিন্দী ছবিতে শ্রীদেবীর উজ্জ্বল অবস্থানের ইঙ্গিত দেয়। ৮৪ তে ইনকিলাব’ এ অমিতাভের পাশে সমউজ্বল শ্রীদেবী ৮৬ সালের ‘নাগিনা’, ৮৭ সালের ‘মি. ইন্ডিয়া’, ৮৮ এর ‘শেরনী’ এবং ৮৯ এর ‘চাঁদনী’ এব ‘চালবাজ’ দিয়ে নিজেকে বলিউডের প্রথম নারী সুপারস্টারের মর্যাদায় অধিষ্ঠিত করেন। যে মর্যাদার পথ বেয়ে উঠে এসেছেন মাধুরী দীক্ষিত বা আজকের প্রিয়াঙ্কা-দীপিকা পাডুকোনেরা।

সালমান খান দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবীর সঙ্গে। ৯৩ সালে ‘চন্দ্রমুখি’ এবং ৯৪ সালে ‘চাঁদ কা টুকরা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দুজন। সেসমেয়ের ‘ফিল্মফেয়ার’ পত্রিকায় সালমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, শ্রীদেবী এক এবং একমাত্র সুপারস্টার যার সঙ্গে যে কোন সময় যে কোন বয়সে অভিনয় করতে চাইব আমি।’

মৃত্যুর পরেও টুইটারে তার সেই মুগ্ধতার প্রকাশ ঘটেছে। লিখেছেন, ‘তোমার মত আর কেউ ছিলনা। এখনও নেই। কখনও হবেনা।’ অন্যদিকে শ্রীদেবীর সৌন্দর্য্য এবং মর্যাদাবোধের ভীষণ গুণগ্রাহী ছিলেন তিন ‘খান’ এর আরেক খান আমির খান। টুইটারে দুইবার তিনি তার গভীর শোকের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সর্বশেষ লিখেছেন, এখনও বিশ্বাস করতে পারছিনা। তিনি সত্যিকারের আদর্শ ছিলেন।’ প্রথম টুইটে লিখেছিলেন, তার এমন অসময়ের চলে যাওয়া বিরক্ত এবং চরম ব্যথিত করে তুলেছে মনকে। আপনাকে সারা জীবন মনে রাখব।

এদিকে শাহরুখ খান নব্বই দশকে বলেছিলেন, শুধু শ্রীদেবীর সঙ্গে অভিনয় করবেন বলে তিনি ‘আর্মি’ চলচ্চিত্রে অভিনয়ে সম্মত হয়েছিলেন। ৯৬ এ মুক্তি পাওয়া ‘আর্মি’ চলচ্চিত্রটি জনপ্রিয় হয়েছিল। তবে তার মৃত্যুর পর টুইটারে শাহরুখের কোন মন্তব্য না পাওয়াতে বলিউডে বিস্ময়ের আবহ ছড়িয়েছে।

Tags: শাহরুখ খানশ্রীদেবী
Previous Post

বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আশাবাদী ঢাকাস্থ মিয়ানমার রাষ্ট্রদূত

Next Post

‘অ্যান্ড্রয়েড গো’ সিরিজের প্রথম স্মার্টফোন আনল অ্যালকাটেল

Next Post
অ্যান্ড্রয়েড গো

'অ্যান্ড্রয়েড গো' সিরিজের প্রথম স্মার্টফোন আনল অ্যালকাটেল

শিশুর শরীর আর বুদ্ধি বাড়ে যেসব খাবারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT