চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রাবন্তীর সংসারে আবারও ভাঙনের সুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 03, নভেম্বর 2020
in বিনোদন
A A
বিবাহিত দম্পতি শোভাযাত্রায় আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ভাঙনের সুর পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর দাম্পত্য জীবনে! অন্তত এমন গুঞ্জনই পুরো টলি পাড়ায়।

পূজার আগেই গুঞ্জন শোনা যায় যে, ভাঙছে শ্রাবন্তীর তৃতীয় সংসার!  এবার প্রকাশ্যে এল যে, শ্রাবন্তী তার বর্তমান স্বামী রোশান সিংয়ের সঙ্গে থাকছেন না। বেশকিছু দিন ধরে তারা আলাদা থাকছেন।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম বলছে, দাম্পত্য জীবনে মনের মিল না হওয়ার শ্রাবন্তী এবং রোশান সিং আপাতত দুই মেরুর বাসিন্দা! খবরে বলা হচ্ছে, শ্রাবন্তীর সঙ্গে বৈবাহিক সম্পর্ককে ‘অতীত সম্পর্ক’ বলে মন্তব্য করেছেন রোশান সিং।

তিনি বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমরা একসঙ্গে থাকছি না। তবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। কারণ, আমাদের অতীত হয়ে যাওয়া সম্পর্ককে আমি সম্মান করি।’

এদিকে রোশান সিংয়ের সঙ্গে নিজের ইনস্টাগ্রাম থেকে সব ছবি সরিয়ে ফেলেছেন শ্রাবন্তী। রোশান সিং ও তার অ্যাকাউন্টে রাখেননি শ্রাবন্তীর কোনো ছবি।

এদিকে ভাঙনের খবরে শ্রাবন্তী বলেন, হয়তো আমাদের সম্পর্কের হানিমুন পর্ব শেষ হয়ে গেছে। তার মানে এই না যে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। আশা ব্যক্ত করে শ্রাবন্তী বলেন, সমস্ত সম্পর্কেই এদিক সেদিক বাঁক আছে। আমি বিশ্বাস করি, আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেদের মতো করে সমাধান করে নেব। আমাদের সম্পর্কটা আবার জোড়া লাগবে।

২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়েছিল। রাজীব-শ্রাবন্তীর সংসারে জন্ম নেয়া ছেলে ঝিনুক শ্রাবন্তীর সঙ্গেই থাকেন। রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। বিয়েও করেন তারা। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই শুরু হয় মনমালিন্য। বছর দুয়েক আগে কৃষণের সঙ্গেও বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।

এরপর ধুমধুম আয়োজনে ২০১৯ সালের ১৯ এপ্রিল শ্রাবন্তী-রোশানের মালাবদল হয়েছিল। কলকাতায় নয়, একেবারে রোশানের বাড়ি চণ্ডিগড়ে। আলোচনা, সমালোচনা এড়াতেই কলকাতা ছেড়ে বিয়ের জন্য স্বামীর বাড়িকে বেছে নিয়েছিলেন শ্রাবন্তী। বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় ১২দিন পর সেদিনের ছবি প্রকাশ করেন শ্রাবন্তীর স্বামী রোশান।

Tags: অভিনেত্রীকলকাতাপশ্চিমবঙ্গভাঙনলিড বিনোদনশ্রাবন্তীসংসার
Previous Post

বাংলাদেশি আমেরিকান ভোটাররাও দুই ভাগে বিভক্ত

Next Post

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

Next Post
সাদা প্রাচীন স্থাপনা ও সবুজ উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

সিডনি অপেরা হাউস রাতের আলোতে ঝলমল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষণ্ন শহরের কথকতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT