চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমজীবী মায়েদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার আহ্বান

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
4:10 পূর্বাহ্ন 02, নভেম্বর 2015
in নারী
A A

ছোট পরিসরের শ্রমজীবী মায়েদের কর্মক্ষেত্রে মাতৃকালীন ছুটি ও সেবার সুযোগ দেবার তাগিদে মালেয়শিয়ার পুত্রজায়ায় শুরু হয়েছে ১১তম ওয়ান এশিয়া ব্রেস্টফিডিং পার্টনারস ফোরামের আন্তজার্তিক সম্মেলন। বাংলাদেশে মায়েদের মাতৃকালীন ৬ মাস ছুটি ও মা-শিশুর সেবার কার্যক্রম ব্যাপক প্রসংশিত হয় ঐ সম্মেলনে।

কর্মক্ষেত্রে নারীদের মাতৃত্বকালীন সুরক্ষা এই থিমের উপর আলোচনার জন্য ব্রেস্টফিডিং ইনফরমেশন ব্যুরো মালয়েশিয়া, মালয়েশিয়ার মহিলা বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তজার্তিক এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে  এশিয়ার প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

মালয়েশিয়ার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি পরিচালক প্রমা নূরজাহান মুস্তফা, বিবিএফ-এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. এস কে রয়সহ বক্তারা কর্মক্ষেত্রে নারীদের মাতৃত্বকালীন ছুটি দিয়ে শিশুদের সুরক্ষার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। তবে বিক্ষিপ্তভাবে ও বিচ্ছিন্নভাবে যে সব মায়েরা কাজ করেন তাদেরও সুরক্ষায় কাজ করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আলোচকরা।

সম্মেলনে বাংলাদেশের মায়েদের মাতৃত্বকালীন ছুটি ও মায়ের দুধের বিকল্প কৃত্রিম শিশু খাদ্য বিপনন আইন-২০১৩  অন্যতম সাফল্য হিসেবে প্রসংসা পায়।

আন্তজার্তিক শিশু খাদ্য কর্মসূচি নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা  ডাক্তার আনোয়ার ফজল জানান, আজকের সম্মেলনে বিভিন্ন দেশের বক্তারা তাদের দেশের নারীরা যেন মাতৃত্বকালীন ছুটি পান ও সন্তানদের ভালোভাবে বুকের দুধ খাওয়াতে পারেন, মায়েরা স্বাস্থ্য সুবিধা, ব্রেস্টফিডিং এর জন্য ২ বছরের জন্য ব্রেক পান, সরকারি-বেসরকারি উভয় পক্ষকেই সেসব ব্যবস্থা করার আহ্ববান জানান।

তিনি আরো বলেন, আজকের আলোচনায় দেখা গেছে বাংলাদেশ এই ক্ষেত্রে খুবই দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে। সবাই সরকারের বলিষ্ঠ ভূমিকার অনেক প্রশংসা করেছে। 

শিশু সেবার জন্য বিশ্বেও ৩৭টি দেশে এখনো মায়ের মাতৃত্বকালীন ছুটি, বিকল্প শিশু খাদ্য আইন না হওয়া শিশুদের সুরক্ষায় অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন বক্তারা।

আর শ্রমজীবী মায়েদের ছুটি নিশ্চিয়তা, প্রয়োজনে অর্থ দিয়ে সেবা সুরক্ষা দেওয়া, কাজের স্থানে শিশুকে রাখতে ডে-কেয়ার চালুর জন্য প্রায় ত্রিশটি দেশের সরকার প্রধানের প্রতি আহ্বান জানানো হয় ঐ সম্মেলনে। 

Previous Post

নজরুল, তাজউদ্দীন, মনসুর আলীরাও এদেশে জন্মায়

Next Post

বিশ্বের প্রভাবশালী ৩০ কিশোর-কিশোরী

Next Post

বিশ্বের প্রভাবশালী ৩০ কিশোর-কিশোরী

কুনিও হত্যায় দুই আসামী জেলহাজতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT