চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা-ভালোবাসায় মাহবুবুল হক শাকিলের মৃত্যুবার্ষিকী পালন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 06, ডিসেম্বর 2017
in শিল্প সাহিত্য
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর বাঘমারায় প্রয়াত শাকিলের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও শাকিলের বাবা অ্যাড. জহিরুল হক খোকা, সাধারন সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটু, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আমিনুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু, সিআরআই’র কর্মকর্তা নুরুল আলম পাঠান মিলন, মিডিয়া ব্যাক্তিত্ব অঞ্জন রায় ও জুলফিকার আলী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, মাহবুবুল হক শাকিলের কাব্য গ্রন্থগুলোর প্রকাশক শাহাদাৎ হোসেনসহ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন স্টেশন মসজিদের খতিব রফিকুল ইসলাম হামেদী। এর আগে বুধবার সকালে নগরীর ভাটিকাশর পৌর গোরস্তানে শাকিলের কবরে তার পরিবার, ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ, জেলা ও মহানগর আ’লীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের লোকজনও ফুলেল শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার শাকিলের স্মরণসভা অনুষ্ঠিত হবে নগরীর টাউন হল মাঠে।গত বছরের ৬ ডিসেম্বর গুলশানের একটি রেস্তোরাঁয় মাহবুবুল হক শাকিল শাকিল মারা যান।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে নানার বাড়িতে শাকিলের জন্ম। ময়মনসিংহ জিলা স্কুলের মেধাবী ছাত্র মাহবুবুল হক শাকিল ১৯৮৪ সালে এসএসসি পাশ করেন। আনন্দ মোহন কলেজে ভর্তি হবার পর যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগে।

১৯৮৬ সালে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে সমাজবিজ্ঞানে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর শেষ করেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, সাংগঠনিক সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০২ সালে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই-এর শুরুর যাত্রা থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জড়িত ছিলেন শাকিল। ২০০১-২০০৬ সালের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সহকারীর দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিরিক্ত সচিবের মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুবুল হক শাকিলের রয়েছে তিনটি কাব্যগ্রন্থ- খেরোখাতার পাতা থেকে, মন খারাপের গাড়ি ও জলে খুঁজি ধাতব মুদ্রা। তার মৃত্যুর পর ‘ফেরা না ফেরার গল্প’ শিরোনামে একটি ছোটগল্পের সংকলন প্রকাশ করা হয়েছে।

Tags: মাহবুবুল হক শাকিল
Previous Post

রোবটের প্রাতিষ্ঠানিক শিক্ষায় বাংলাদেশে শিল্প বিপ্লবের স্বপ্ন

Next Post

ছাত্রীদের ওপর হামলার ঘটনায় আইএইচটি ক্যাম্পাস বন্ধ ঘোষণা

Next Post

ছাত্রীদের ওপর হামলার ঘটনায় আইএইচটি ক্যাম্পাস বন্ধ ঘোষণা

কোয়ালিফায়ারের আগে লিটনের রানে ফেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT