চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুরবাড়িতে নিখোঁজ ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2018
in জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জ প্রতিনিধি: চারদিন ধরে নিখোঁজ কাউছার মিয়া নামের এক যুবকের গলাকাটা লাশ হবিগঞ্জের বাহুবলের হাওর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি শহরের উমেদনগর এলাকার মৃত আকল মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার রউয়াইল গ্রামের হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত কাউছার শহরের শায়েস্তানগর মাছ বাজারে শ্রমিকের কাজ করতেন। ৪ বছর পূর্বে কাউছার মিয়া সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের মকসুদ আলীর মেয়ে সুখবানুকে বিয়ে করেন। সম্প্রতি সুখবানু বাবার বাড়িতে গেলে সোমবার রাতে নিহত কাউছার মিয়া শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সকালে ঘুম থেকে উঠে সুখবানু দেখেন তার স্বামী ঘরে নেই।

সুখবানুকে তার বাবা মকসুদ আলী জানান, কাউছার মিয়া রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল।আমরা নিজেরা বাঁচার জন্য তার লাশ গুম করে ফেলেছি। বিষয়টি কাউকে না জানাতে বলেন তিনি। কিন্তু ঘটনার ৪ দিন পর বিষয়টি থানায় জানান সুখবানু।

পরে পুলিশ অভিযান চালিয়ে হাওর থেকে কাউছারের শ্বশুর মকসুদ আলী ও শাশুড়ি খয়রুনেচ্ছা বেগমকে আটক করে জিজ্ঞাসবাদ করে।

পরে তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাহুবলের রউয়াইল হাওর থেকে কাউছারের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করে পুলিশ।

Tags: গলাকাটা লাশ উদ্ধার
Previous Post

আদিবাসী কোটা বহাল রাখার দাবিতে সমাবেশ

Next Post

সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভাষা শিক্ষা

Next Post

সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভাষা শিক্ষা

নিজে মরে বাঁচালেন বহু প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT