চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোয়েবের বিরুদ্ধে ‘চাকিংয়ের’ অভিযোগ শেবাগের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 18, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শোয়েবের বিরুদ্ধে অভিযোগের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েব আখতারের গতি সামলাতে হিমশিম খাননি তার সময়ের কেউ, এমন ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিলই! গতি আর আগ্রাসী বোলিং অ্যাকশনে প্রতিপক্ষ ব্যাটারদের কাছে আতঙ্কের নাম ছিলেন পাকিস্তানের সাবেক পেসার। যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন বীরেন্দ্র শেবাগ। শোয়েব নিজেও নাকি জানতেন তিনি ‘চাকিং’ করছেন, বলছেন ভারতের সাবেক ওপেনার।

‘শোয়েব জানে সে কনুইতে ঝাঁকুনি দিত। জানত সেও চাকিং করছে। অন্যথায় কেন আইসিসি তাকে নিষিদ্ধ করবে? ব্রেট লির হাত সোজা নেমে এসেছে, তাই তাকে মোকাবেলা করা সহজ ছিল। কিন্তু শোয়েবকে কখনই অনুমান করতে পারিনি। তার হাত এবং বল কোথা থেকে কোথায় আসবে বোঝা কঠিন।’

‘কখনোই ব্রেট লির মুখোমুখি হতে ভয় পায়নি। কিন্তু শোয়েবকে বিশ্বাস করতে পারিনি। সে কী করবে বলা মুশকিল। ভাবলাম বিমার, পড়ে দেখা যাবে আঙুল চূর্ণ করার ইয়র্কার মেরে বসেছে।’

ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আলাদা পরিচিতি আছে ওপেনার শেবাগের। পাকিস্তানের বিপক্ষে টেস্টে তার গড় ৯১.১৪। ৯ টেস্টে ১,২৭৬ রান তুলেছেন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি ট্রিপল সেঞ্চুরি, দুটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি আছে তার। টেস্টে যেখানে ধৈর্যের পরীক্ষা দেন ব্যাটারা, সেখানে প্রতিপক্ষ বোলারদের উপর আগ্রাসী ব্যাট চালাতেন তিনি। সেটি নিয়েও কথা বলেছেন শেবাগ।

‘শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলি; সবাই ১৫০-২০০ বল খেলে সেঞ্চুরি করবে। আমিও যদি একইভাবে সেঞ্চুরি করি তবে কেউ আমাকে আলাদাভাবে মনে রাখবে না। আলাদা পরিচয় তৈরি করতে আমাকে তাদের থেকে দ্রুত রান করতে হয়েছিল।’

১০৪ টেস্টে ৮,৫৩৬ রান ছাড়াও ২৫১ ওয়ানডেতে ৮,২৭৩ রান নিয়ে অবসরে গেছেন ডানহাতি শেবাগ।

Tags: পাকিস্তানব্রেট লিভারতলিড স্পোর্টসশেবাগশোয়েব
Previous Post

রাজীব গান্ধী হত্যায় দণ্ডিত আসামি ৩১ বছর পর মুক্ত

Next Post

আমেরিকার দুটি সংস্থার সাথে নুহাশের চুক্তি

Next Post
নুহাশের সাথে দুটি সংস্থার চুক্তি সাক্ষরিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার দুটি সংস্থার সাথে নুহাশের চুক্তি

প্রধানমন্ত্রী speaking at a public event with greenery in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার নিয়ে মাস্টারপ্ল্যান করার নির্দেশ প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT