চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোয়েবের চোখে ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 27, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৪ সালে চরম এক দুঃসময়ে অধিনায়কত্ব নিয়ে বাংলাদেশের চেহারাই পাল্টে দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ২০১৫ সালে তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে টাইগাররা। খেলেছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। গত বছর এশিয়া কাপের ফাইনালেও। টাইগার দলপতির সামনে থেকে দেয়া নেতৃত্বগুণ চোখে লেগে আছে পাকিস্তানি গ্রেট শোয়েব আখতার ও রশিদ লতিফের!

অভিজ্ঞতার দিক থেকে তাই ইংল্যান্ড বিশ্বকাপে সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন মাশরাফী। বাকী ৯ দলের কোনো অধিনায়কেরই নেই চার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। মাশরাফী সেখানে খেলেছেন ২০০৩ বিশ্বকাপ। চোট না থাকলে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব থাকতো তার কাঁধেই।

কেবল অভিজ্ঞতাই নয়, নিজের চোট নিয়ে না ভেবে বুক চিতিয়ে নেতৃত্ব ও দলকে এক সুতোয় গেঁথে রাখার পারদর্শিতায় মাশরাফীকে সবার থেকে এগিয়ে রাখছেন শোয়েব। পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে সব দলের বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে আলোচনা করতে গিয়ে একথা বলেন পাকিস্তানের সাবেক গতিদানব। একই অনুষ্ঠানে থাকা রশিদ লতিফও প্রশংসা করেছেন টাইগারদের।

অনুষ্ঠানের একপর্যায়ে রশিদ লতিফ যখন মাশরাফীর কৃতিত্ব ব্যাখ্যা করার জন্য সঠিক শব্দ খুঁজে পাচ্ছিলেন না তখন তাকে থামিয়ে শোয়েব বলেন, ‘এক কথায় ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফী। তবে তাদেরকে বেশি উচ্চাভিলাষী হওয়া যাবে না। তাহলেই তারা বিশ্বকাপে ভালো করবে।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের গভীরতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে রশিদ লতিফ বলেছেন, ‘২০১৪ সাল থেকেই দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। তারা ঘরের মাঠে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়েছে ওয়ানডেতে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল তারা। বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক সুন্দর স্ট্রাইক রোটেট করে খেলতে পারে, যেটি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট।’

Tags: বিশ্বকাপ-২০১৯মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টসশোয়েব আখতার
Previous Post

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার মুখে পাকিস্তান

Next Post

চুয়াডাঙ্গায় ‘গণপিটুনি’তে যুবক নিহত

Next Post

চুয়াডাঙ্গায় ‘গণপিটুনি’তে যুবক নিহত

ফজর উৎসবে সেরা ছবি 'অ্যা রাশান ইয়ুথ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT