চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোবিজ জগতে ত্বকের সৌন্দর্যে ভরসার নাম ডা. ইরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 29, জুলাই 2021
in অন্যান্য
A A
সৌন্দর্য ও ত্বকের যত্নে ডা. ইরিনের ভরসা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. তাওহীদা রহমান ইরিন একজন ত্বক বিশেষজ্ঞ। সুস্থ ত্বক ও সৌন্দর্যের আধুনিক চিকিৎসার স্পর্শ দিতে চান প্রতিটি সাধারণ নাগরিককে। ডা. ইরিন ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

এরপর তিনি ডার্মাটোলজি ও ডার্মাটো সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য থাইল্যান্ডে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মেডিক্যাল বিজ্ঞানে ভর্তি হন এবং সফলতার সঙ্গে কৃতকার্য হন। তিনি নাইজেরিয়া সরকারের একমাত্র সনদপত্রধারী নারী চিকিৎসক যিনি দশ বছর যাবৎ এই পদে আসীন রয়েছিলেন। ডা. ইরিন অস্ট্রেলিয়া থেকে রিজেনারেটিভ মেডিসিনের ওপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ডা. ইরিন বলেন, দেশের পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য আফ্রিকায় যাই। আফ্রিকাতে গিয়ে দেখি সেখানে প্রচুর স্কিন রিলেটেড সমস্যা। রোগী যারাই আসেন ত্বকের সমস্যা নিয়ে আসেন। যেহেতু সার্জারিতে ক্যারিয়ার গড়া সম্ভব হচ্ছে না আবার ওখানকার বেশিরভাগ মানুষ ত্বকের সমস্যায় ভুগছে, এটা দেখেই এই সেক্টরে পড়াশুনা করার অনুপ্রেরণা জাগে।

বাংলাদেশে প্রথম বিভিন্ন ধরণের বিউটি ক্যাম্পেইন এবং ত্বকের সৌন্দর্য ও সুস্বাস্থ্য ধরে রাখার বিষয়ে ব্যাপক কাজ করেছেন এবং চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়নে নতুন ধারা উন্মোচন করেছেন ডা. ইরিন। উন্নত প্রযুক্তির সমন্বয়ে রোগীদের বিভিন্ন রোগের দ্রুত সমাধান দিয়ে থাকেন। অভিনয় শিল্পী ও সংগীতশিল্পীদের ত্বক ও চুলের চিকিৎসা সেবা দিয়ে তাদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ডা. ইরিন রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে স্টেম সেল এবং পিএ পিআরপি থেরাপি প্রক্রিয়ায় বয়স ধরে রাখা, ত্বক ও চুলের যত্নের এক অভিনব চিকিৎসা দিয়ে থাকেন। তিনিই বাংলাদেশে প্রথম ইন্ট্রাভেনাস নিউট্রিশনাল থেরাপি নিয়ে আসেন চিকিৎসা ব্যবস্থায়।

কাজের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ইরিনের ডাক পড়ে। ফ্রান্স, ইটালি, তুরস্ক, ইন্দোনেশিয়া, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়াতে সেমিনারে অংশ নিয়েছেন। নিয়মিতই বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারে আমন্ত্রণ পান।

এছাড়াও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক পত্রিকা, স্বনামধন্য ম্যাগাজিনে নিয়মিত স্বাস্থ্য সচেতনতা বিষয়ে লিখে ও স্বাস্থ্য বিষয়ক টক শোতে অংশগ্রহণ করে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তার বাচনভঙ্গি ও লেখনি শক্তি দিয়ে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছেন সকল শ্রেণীর, প্রজন্মের পাঠক এবং দর্শকদের।

নিজের বিভিন্নধারার কাজ সম্পর্কে বলতে গিয়ে ইরিন বলেন, ‘আমাদের দেশের অনেক উইনার, অংশগ্রহণকারী এবং মডেলদের গ্রুমিং করেছি এবং সেই সাথে অংশগ্রহণ করেছি। জাজ ও মেন্টর হিসেবে মিসেস ইন্ডিয়া, মিস ইউনিভার্স বাংলাদেশ, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিসেস ইউনিভার্স বাংলাদেশ, মিস পাতায়া, থাইল্যান্ড। তাদেরকে গ্রুমিং করার পর যারা উইনার হয় তারা তো একটা এচিভমেন্ট নিয়ে আসেই আর যারা পার্টিসিপেন্ট থাকে তারাও বেশ কনফিডেন্ট থাকে।’

সাম্প্রতিককালে তিনি কোভিড ১৯ মহামারি নিয়ে সিডিসি এবং সেফটি নেট আয়োজিত তথ্যচিত্র “করোনাকাল” এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি অনলাইনে বিনোদন এবং লাইফস্টাইল নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠানের প্রযোজক ও নির্দেশক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন।

Previous Post

করোনাভাইরাস: শনাক্ত কমে মৃত্যু বেড়েছে

Next Post

ডেঙ্গুর প্রকোপ সামলাতে প্রয়োজন জনসচেতনতা

Next Post
ফাইল ফটো

ডেঙ্গুর প্রকোপ সামলাতে প্রয়োজন জনসচেতনতা

বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির মুদ্রা ও ডিজিটাল অর্থের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিটকয়েনসহ সব ক্রিপ্টোকারেন্সির লেনদেন অবৈধ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT