চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসে বঙ্গবন্ধুসহ শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 15, আগস্ট 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবসে জাতির পিতা ও বঙ্গমাতাসহ শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। দেশজুড়ে নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে।

জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহম্মেদ। সেসময় ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

টাঙ্গাইলে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, প্রামান্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সকাল ৯টায় শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খুলনা বেতারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ সংসদ। পরে খুলনা জেলা প্রশাসন, মহানগর ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করে।

রংপুরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ।

ময়মনসিংহে সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন স্থানীয় সংসদ সদস্য।

নোয়াখালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিসিক, নোয়াখালী পৌরসভাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও প্রতিষ্ঠান জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের খাবার দেয়া হয়।

ভোলায় শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে যারা মিথ্যা জন্মদিন উদযাপন করে, তাদের নাগরিকত্ব বাতিলের দাবি জানানো হয়।

দিনাজপুরে শোক দিবসে করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র-অসহায়দের খাদ্য বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে শোক র‌্যালি করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন।

এছাড়াও সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, টাঙ্গাইল, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজারসহ সারাদেশে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

Tags: প্রধানমন্ত্রীবঙ্গবন্ধুশোক দিবস
Previous Post

ক্যানবেরায় জাতীয় শোক দিবস পালন

Next Post

আসছে অ্যানিস্টনের আত্মজীবনী, থাকছে ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পেছনের গল্প

Next Post
অ্যানিস্টন ও ব্র্যাড পিটের ছবি, প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে অ্যানিস্টনের আত্মজীবনী, থাকছে ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পেছনের গল্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে মাইক্রোবাস খাদে, নিহত ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT