চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোকের পতাকায় সহকর্মীদের স্মৃতিতে ফয়সাল

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
5:06 অপরাহ্ন 15, মার্চ 2018
in বাংলাদেশ
A A

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বাগানবিলাস ঝাড়ের পাশে উড়ছে কালো পতাকা, পাশেই জাতীয় পতাকা, অর্ধনমিত। রঙিন ফুলের ঝাড়টির ঠিক বিপরীতে দু’টি কালো ব্যানার, আরেকটি টাঙানো ডিআরইউ ভবনের দেয়ালে। সেসব ব্যানারের সাদাকালো ছবিতে হাস্যোজ্জ্বল আহমেদ ফয়সালের ছবি।

বছরের সব দিন সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতির জায়গাটিতে আজ ছিল শূন্য, বিষণ্ণতায় ভরা। কারণ হাস্যোজ্জ্বল এই পরিচিত মুখটি আর দেখতে পাবেন না সহকর্মীরা।

নেপালে ইউএস বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোকের দিনে ডিআরইউতে এক মিনিটের নিরবতা পালনের পর প্রেসক্লাব পর্যন্ত শোক র‌্যালি করেন ঢাকার সংবাদকর্মীরা।

এরই ফাঁকে চ্যানেল আই অনলাইনের কাছে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আহমেদ ফয়সালের স্মৃতিচারণ করেন একই টেলিভিশন চ্যানেলে তার সহকর্মী লাবণী গুহ।

সহকর্মী ফয়সাল ও নেপালে হতাহতদের স্মরণে ডিআরইউ এর কর্মসূচির সংবাদ সংগ্রহের পাশাপাশি তাকে স্মরণ করতে কালো পোশাকে এসেছিলেন লাবণী।

কর্মস্থলে ফয়সালের জ্যেষ্ঠ হলেও লাবণী গুহর কাছে ফয়সাল ছিলেন পরিবারের বড় বোনের কাছে ছোট ভাইটির মতো।

সদ্য স্মৃতি হয়ে যাওয়া ফয়সালের প্রসঙ্গে তিনি বলেন: বৈশাখী টেলিভিশনে আমরা সবাই একটি পরিবারের মতো। আসলে ও ছিল আমার ভাই। হাসি-ঠাট্টায় নিউজরুম মাতিয়ে রাখতো সে। আমি ওকে ঠাট্টা করে ‘পুইসাল’ বলতাম। জবাবে পেতাম ওর পরিচিত হাসি। আমার মেয়েটা অফিসে আসলে ফয়সাল ওর সঙ্গে ভাব জমিয়ে ফেলতো। তাই যখন ফয়সাল মারা গেছে এই সংবাদ প্রচারিত হয় তখন আমার মেয়েটাও বিশ্বাস করতে পারছিল না। আমাকে সে জিজ্ঞেস করছিল মা, ফয়সাল মামা! ফয়সাল মামা নাই!

১২ মার্চ বিধ্বস্ত বিএস-২১১ উড়োজাহাজে ফয়সাল ছিল এটা জানার পর বৈশাখী টেলিভিশনের বার্তাকক্ষের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন: আমি তখন অফিসের বাইরে সংবাদ সংগ্রহ করছিলাম, সন্ধ্যা ৭টার দিকে আমার একজন পরিচিত জানান ওই উড়োজাহাজে আমাদের ফয়সাল ছিল কিনা সেটা খোঁজ নিতে।

‘নিহতের নামের তালিকা আসছিল, সেখানে আহমেদ ফয়সাল দেখে আমরা সহকর্মীরা একে অন্যকে জিজ্ঞেস করছিলাম এই ফয়সাল কি আমাদের ফয়সাল? কারণ ফয়সাল যে নেপাল যাচ্ছে এটা অফিস এবং ওর পরিবারও জানতো না।  ৫ দিনের ছুটি নিয়ে ফয়সাল নেপাল যাচ্ছিল এবং ওই উড়োজাহাজে ছিল এটা আমরা বুঝলাম যখন অফিসে ওর ড্রয়ারে থাকা পাসপোর্টের নম্বর এবং নিহতদের পাসপোর্টের তালিকায় থাকা একটি নম্বর মিলে গেলো।  এরপরও আমরা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন আমরা নিশ্চিত হই যে ফয়সাল নেই তখন নিউজরুমে কান্না আটকে রাখা কারও পক্ষে সম্ভব হয়নি।’

লাবণী গুহ’র এই স্মৃতিচারণের পর প্রেসক্লাবের সামনে শোক র‌্যালি করে ফিরে এসে ডিআরইউ আয়োজিত স্মরণসভায় ফয়সালের সঙ্গে বড় ভাই, ছোট ভাই সুলভ সম্পর্ক এবং তার কাজের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করেন সহকর্মীরা।
এই কর্মসূচিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, ডিআরইউ এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুকুর আলী শুভসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Tags: লিড নিউজ
Previous Post

খেলার জন্য কতটা ফিট সাকিব?

Next Post

সকল সহযোগিতা করা হবে : ইউএস বাংলা

Next Post

সকল সহযোগিতা করা হবে : ইউএস বাংলা

উড়োজাহাজ

ঢাকায় আনা হলো গুরুতর আহত শাহরীনকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT