নেপালে ঘটে যাওয়া ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় যোগ হলো আরো এক বেদনা বিধূর কষ্টের অধ্যায়। ১২ মার্চ নেপালে বিধ্বস্ত ফ্লাইটটিতে থাকা ৭১ জনের মধ্যে নিহত হন ৩১ জন বাংলাদেশীসহ মোট ৫১ জন। পাইলট আবিদ সুলতান গুরুতর আহত হওয়ার পর নেপালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। শোকের এই মিছিলে যখন ভারী দেশের মানুষের মন, তখন ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী এই বিয়োগ ব্যাথা সইতে না পেরে আক্রান্ত হোন ব্রেইন স্ট্রোকে। কয়েকদিন আইসিউতে থেকে আজ সকালে তিনিও চলে গেলেন তাদের একমাত্র পুত্রকে রেখে। এ যেনো শোকের কফিনে বেদনার শেষ পেরেক। একটি পরিবারের জন্য এর চেয়ে মর্মান্তিক আর কষ্টের কোন কিছু হতে পারে না। তাদের একমাত্র ছেলের জন্য আমাদের সান্ত্বনার কোন ভাষা নেই। এভাবে বাবা মা হারানো যে কী পরিমাণ অন্তহীন কষ্টের অবগাহন, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এ কষ্ট অব্যক্ত, এ যন্ত্রণার যেনো কোন ভাষা নেই, নেই কোন ভূগোল।









