চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ার কেলেঙ্কারির প্রথম রায়ে দুই কর্মকর্তার কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 31, আগস্ট 2015
in অর্থনীতি
A A

শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় ১৯৯৬ সালের এক মামলায় প্রথম রায়ে একটি টেক্সটাইল কোম্পানির দুই কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তাদের ৩০ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার পুঁজিবাজার সংক্রান্ত মামলা পরিচালনার জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামীদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

ছিয়ানব্বই সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় যেসব মামলা হয়েছিল, তার মধ্যে এই প্রথম কোনোটির রায় হলো। শেয়ার কেলেঙ্কারির প্রথম রায়ে চিক টেক্সটাইলের দুই কর্মকর্তাকে সাজা দিলেন আদালত।

কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়ানোর দায়ে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাকসুদুর রসুল ও পরিচালক ইফতেখার মোহাম্মদকে চার বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সেই সঙ্গে দিতে হবে ৩০ লাখ টাকা করে জরিমানাও। জরিমানার টাকা না দিতে পারলে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান এ মামলায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্যানেল আইনজীবী মাসুদ রানা খান ।

১৯৯৬ সালের কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৫টি প্রতিষ্ঠান ও ৩৬ জনের বিরুদ্ধে মামলা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর মধ্যে চিক টেক্সটাইলের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করা হয় ১৯৯৭ সালের ২ এপ্রিল।

বস্ত্র খাতের এ প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে ১২ কোটি ৫৪ লাখ মূলধন নিয়ে বাজার আসে। ছিয়ানব্বইয়ের কারসাজির সময় চিক টেক্সটাইলের সাত টাকা অভিহিতমূল্যের শেয়ার ৪৬ টাকায় উঠিয়েছিলো।

চলতি বছর জুনে পুঁজিবাজার সংক্রান্ত মামলা পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল চালু হলে মামলাটি সেখানে যায়। উচ্চ আদালতের জামিনে থাকা দুই আসামি ট্রাইব্যুনালের শুনানিতে হাজির না হওয়ায় গত ২৮ জুন তাদের বিরুদ্ধে গ্রেফকারি পরোয়ানাও জারি করা হয়।

গত বৃহস্পতিবার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার বিচারক রায় ঘোষণা করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্যানেল আইনজীবী মাসুদ রানা খান জানান, ছিয়ানব্বই সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় যেসব মামলা হয়েছিল, তার মধ্যে এই প্রথম কোনোটির রায় হলো।

Tags: শেয়ার বাজার
Previous Post

সংসদের সপ্তম অধিবেশন শুরু মঙ্গলবার

Next Post

না খেয়ে মৃত্যু বৈধ

Next Post

না খেয়ে মৃত্যু বৈধ

৩৭ বছরে সবচেয়ে 'সংকটাপন্ন' অবস্থায় 'সম্ভাবনার' বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT