চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ার কেলেঙ্কারিতে খালাস পাওয়া ৮ ব্যক্তিকে আত্মসমর্পণ করতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 03, এপ্রিল 2018
in আদালত
A A

১৯৯৬ সালের বহুল আলোচিত শেয়ার কেলেঙ্কারির দুই মামলায় ট্রাইব্যুনলের রায়ে খালাস পাওয়া দুই কোম্পানির ৮ পরিচালককে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই ৮ জন পরিচালক হলেন; হেমায়েত উদ্দিন আহমেদ, মোস্তাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মুর্শেদ, শরিফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান, এম. জে. আজম চৌধুরী, শহীদুল্লাহ ও প্রফেসর মাহবুব আহমেদ।

ট্রাইব্যুনলে রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে মঙ্গলবার বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে ওই ৮ জনকে আত্মসমর্পণ করতে বলা হয় আদেশে। তবে তারা আত্মসমর্পণ করলে তাদের জামিন বিবেচনার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট এই মামলার নথিও তলব করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশার ভাণ্ডারি। তার সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল স্বপন কুমার দাস ও সৈয়দা সাবিনা আহমেদ মলি। আর এসইসির পক্ষে শুনানি করেন ছিলেন আইনজীবী এ এম মাসুম।

১৯৯৬ সালের  বহুল আলোচিত শেয়ার কেলেঙ্কারির  দুই মামলার গত ১ ফেব্রুয়ারি আট আসামিকে খালাস দেন শেয়ারবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ।

এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ এবং সিকিউরিটিজ কনসালট্যান্টসের শেয়ার কেলেঙ্কারি মামলায় ওই ৮ পরিচালক খালাস পান।

তাদেরকে খালাস দেয়ার পর গত ২৫ মার্চ ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সেই আপিল আজ শুনানির জন্য গ্রহণ করে আদেশ দেন হাইকোর্ট।

Tags: লিড নিউজহাইকোর্ট
Previous Post

চলচ্চিত্র দিবসে জমজমাট এফডিসি

Next Post

‘আমাদের এখন মৌলিক চলচ্চিত্র নির্মাণের দিকে যাওয়া দরকার’

Next Post

‘আমাদের এখন মৌলিক চলচ্চিত্র নির্মাণের দিকে যাওয়া দরকার’

বিবাহিত ব্যক্তির সাথে বিয়েতে আপত্তি: একই পরিবারের পাঁচজনকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT